দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এসি-র ঠান্ডা আরামেই লুকিয়ে বিপদ! বাড়ছে অজানা স্বাস্থ্যঝুঁকি

নিজস্ব প্রতিনিধিঃ  গরমে হাঁসফাঁস করা শহুরে জীবনে এসি যেন এখন বিলাসিতা নয়, বরং প্রয়োজন। বাড়ি, অফিস, শপিং মল সব জায়গাতেই  এসির উপর  নির্ভরতা বাড়ছে। কিন্তু এই স্বস্তির আড়ালেই লুকিয়ে আছে কিছু “নিঃশব্দ”স্বাস্থ্যঝুঁকি, যা অনেকেই বুঝতেই পারেন না। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় এসির মধ্যে থাকলে শরীরে একাধিক প্রভাব পড়তে পারে। এসি বাতাসের  আর্দ্রতা কমিয়ে দেয়, ফলে ত্বক, চোখ, নাক ও গলা শুকিয়ে যেতে পারে। এতে শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতাও কিছুটা কমে যেতে পারে, ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

সাধারণত এসি ব্যাবহারে সবচেয়ে  বড় সমস্যা হলো বদ্ধ ঘরের বাতাস। এসির ফিল্টার পরিষ্কার না থাকলে ধুলো, ব্যাকটেরিয়া ও অ্যালার্জেন বাতাসে ছড়িয়ে পড়ে, যা শ্বাসকষ্ট, অ্যালার্জি বা অ্যাজমার সমস্যা বাড়াতে পারে। শুধু তাই নয়, দীর্ঘ সময় ঠান্ডা পরিবেশে থাকার ফলে শরীরের স্বাভাবিক তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে। এতে বারবার সর্দি-কাশি বা ছোটখাটো অসুখের প্রবণতা বাড়ে বলেও মত বিশেষজ্ঞদের।এছাড়া অতিরিক্ত ঠান্ডা ঘরে থাকলে অনেকের ক্ষেত্রে মাথাব্যথা, ক্লান্তি, এমনকি জয়েন্ট বা পেশির শক্ত হয়ে যাওয়ার সমস্যাও দেখা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, গরমের সময় এসি ব্যবহার পুরোপুরি বন্ধ করার প্রয়োজন নেই, তবে সচেতন হওয়া জরুরি। নিয়মিত ফিল্টার পরিষ্কার রাখা, মাঝেমধ্যে জানালা খুলে বাতাস চলাচলের সুযোগ দেওয়া এবং অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রা এড়ানো এই ছোট ছোট অভ্যাসই ঝুঁকি অনেকটাই কমাতে পারে।সব মিলিয়ে, গরম থেকে বাঁচতে এসি যতটা স্বস্তি দেয়, ততটাই সতর্ক থাকার বার্তাও দিয়েছেন। কিছু ক্ষেত্রে, শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রভাব পড়ার ফলে  ঘুমের ছন্দও ব্যাহত হতে পারে ।

Published by:

Share Link:

More Releted News:

কোরিয়ান অতিথিদের জন্য রাষ্ট্রপতি ভবনে রাজস্থানি ভোজ

ভারতে ‘ডায়েট কোক’ উধাও! সিলভার ক্যানের সংকটে বাড়ছে উদ্বেগ

প্রোটিনে ভরপুর ডাল-পালক উত্তাপম, বাচ্চাদের টিফিনে নতুন চমক

গরমে শরীর রাখুন সুরক্ষিত! বদলান শুধু এই কয়েকটি অভ্যাস

নীরবতায় প্রেমালাপ, জেন জি প্রজন্মের নতুন ট্রেন্ড ‘কবরস্থানে প্রেম’

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ