দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

নিজস্ব প্রতিনিধি: স্পিনের জাদুতেই কুপোকাত মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার অনুপস্থিতিতে ছন্নছাড়া ক্রিকেট খেলল মুম্বই। ওয়াংখেড়েতে হার্দিক পাণ্ড্যদের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করল ধোনি হীন চেন্নাই সুপার কিংস। মুম্বইকে ১০৩ রানে হারাল চেন্নাই। আজ, বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ব্যাট করতে নেমে মুম্বইয়ের বোলারদের কার্যত ধুয়ে দেন চেন্নাইয়ের ব্যাটাররা।

শতরান করেন সঞ্জু স্যামসন। তাঁর ৫৪ বলে অপরাজিত ১০১ রানের দৌলতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে চেন্নাই সুপার কিংস। ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন চেন্নাইয়ের দুই ওপেনার সঞ্জু স্যামসন ও রুতুরাজ গায়কোয়াড়। বড় শট খেলতে গিয়ে তৃতীয় ওভারে আল্লা গজনফরের বলে তিলক বর্মার তালুবন্দি হয়ে আউট হয়ে যান চেন্নাই অধিনায়ক রুতুরাজ। ১৪ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন রুতুরাজ। চতুর্থ উইকেটে জুটি বেঁধে সঞ্জু ও ডেওয়াল্ড ব্রেভিস ৯.১ ওভারে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। মারমুখী মেজাজে খেলতে থাকা সঞ্জু ২৬ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন। সাত নম্বরে নেমে ধুমধাড়াক্কা ব্যাট করতে থাকেন জেমি ওভারটন। তিনি সাত বলে ১৫ রান করে ফেরেন ডাগাআউটে। চেন্নাইয়ের ব্যাটাররা মুম্বইয়ের কোনও বোলারকেই রেয়াত করেননি। মুম্বইয়ের হয়ে ভালো বল করেন অশ্বিনী কুমার ও আল্লা গজনফর, এরা দুটি করে উইকেট নেন।

আরও পডুন: সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

হার্দিক পাণ্ড্যদের সামেন লক্ষ্য ছিল ২০৭ রানের। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বইকাররা। সাত রানে কুইন্টন ডি কক ও শূন্য রানে দানিশ মালেওয়ার আউট হন। হাল ধরেন সূর্যকুমার যাদব ও তিলক বর্মা। যদিও আকিল হুসেন ও নূর আহমেদের স্পিনের ভেল্কিতে তারাও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। সূর্যকুমার করেন ৩৬ ও তিলকের ব্য়াট থেকে আসে ৩৭ রান। অধিনায়কের মতো ইনিংস খেলতে পারেননি হার্দিক পাণ্ড্য। শূন্য রানে আউট হন রাদারফোর্ড। চেন্নাইয়ের হয়ে ভালো বল করেন আকিল হুসেন ও নূর আহমেদ। আকিল একাই নেন চার উইকেট ও নূরের ঝুলিতে গিয়েছে ২টি।

Published by:

Share Link:

More Releted News:

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ