দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্থিক সমস্যার সুযোগ নিয়ে নাবালিকাকে বিয়ের প্রস্তাব। তারপরেই বিয়ে না করে দেড় বছর ধরে আটকে রেখে লাগাতার যৌন নিগ্রহের অভিযোগ। গ্রেফতার যুবক। ঘটনাটি ঘটেছে যাদবপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, বিশ্বজিৎ বিশ্বাস নামের এক যুবক এক গরীব পরিবারের নাবালিকা মেয়েকে টার্গেট করেন। তার মাকে আশ্বাস দেয় যে বিয়ে করবে। তারপরেই নিজের বাড়িতে নিয়ে এসে আর বিয়ে করেনি ওই নাবালিকাকে। দেড় বছর ধরে সে নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করে।

আরও পডুন: অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

বিষয়টি বুঝতে পেরে ওই নাবালিকার মা মেয়েকে আনতে গিয়েও ফিরে আসতে বাধ্য হন। অভিযুক্ত যুবক তাড়িয়ে দেয় নাবালিকার মাকে। শেষে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। এর পরই শিশু কল‍্যাণ কমিটির উদ্যোগে নাবালিকাকে উদ্ধার করা হয়। তারপরেই যাদবপুর থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত যুবককে। মেডিক্যাল পরীক্ষার পর জানা গিয়েছে ওই নাবালিকা অন্তঃসত্ত্বা।

নাবালিকার মা ও শিশু কল‍্যাণ কমিটির অভিযোগের ভিত্তিতেই বছর ২৩-এর যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। আজ, বৃহস্পতিবার আলিপুর আদালতে পেশ করা হয় তাকে। আপাতত ৩০ এপিল পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে নাবালিকা ও তার মায়ের গোপন জবানবন্দির আবেদন মঞ্জুর করেছেন বিচারক।

Published by:

Share Link:

More Releted News:

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ