Breaking news: গরুপাচার কাণ্ডে সিবিআই দফতরে হাজিরা দেবের

সিবিআই -এর দেওয়া নোটিসের ভিত্তিতেই মঙ্গলবার সকাল ১১ টার আগেই নিজাম প্যালেসে হাজিরা দিতে পৌঁছেছেন অভিনেতা-প্রযোজক দেব

Share:

নিজস্ব প্রতিনিধি: গরুপাচার কাণ্ডে নিজাম প্যালেসে হাজির দেব। সিবিআই -এর দেওয়া নোটিসের ভিত্তিতেই মঙ্গলবার সকাল ১১ টার আগেই নিজাম প্যালেসে হাজিরা দিতে পৌঁছেছেন অভিনেতা-প্রযোজক দেব। গত সপ্তাহেই গরুপাচার কাণ্ডে হাজির দেওয়ার জন্য দেবকে নোটিস দেয় সিবিআই। মঙ্গলবার নিজাম প্যালেসে সকাল ১১ টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল অভিনেতা-সাংসদকে। আর সেই নোটিসের ভিত্তিতেই হাজিরা দিয়েছেন দেব। এদিন নিজাম প্যালেসে দেবের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর আইনজীবী ও প্রযোজক অতনু রায় চৌধুরী। গরুপাচার-কাণ্ডে তৃণমূল সাংসদ এবং অভিনেতা দীপক অধিকারীকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে আগেই জানিয়েছিল সিবিআই। বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তরফে এই মর্মে একটি নোটিস পাঠানো হয়েছিল দেবের কাছে।

যাতে সাড়া দিয়ে হাজিরা দিয়েছেন দেব। সূত্রের খবর, ইতিমধ্যেই দেবকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁর জন্য তিন পাতার মোট ২২ টি প্রশ্ন সাজিয়েছে সিবিআই। সূত্রের খবর, গরুপাচার কাণ্ডে এনামুল সহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে দেবের নাম বারবার উঠে এসেছে। তাই সেই বিষয়ে সূত্র খুঁজতেই দেবকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রের গোয়েন্দারা। গরুপাচার কাণ্ডে রাজ্য পুলিশের বেশ কয়েক জন কর্তা ও নিচু তলার কিছু ইনস্পেক্টরকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ও ইডি। দেবকে জিজ্ঞাসা করে এই পাচার কাণ্ডে একাধিক বিষয়ে তথ্য জানতে চাইছে সিবিআই।

যদিও দেব ঘনিষ্ঠমহলে আগেই জানিয়েছেন, তিনি কোনও অন্যায় করেননি। উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে ও রাজনৈতিক স্বার্থে সিবিআইকে ব্যবহার করায় টার্গেট হয়েছেন তিনি। তাই সশরীরেই সিবিআই ডাকলেই বারবার হাজিরা দেবেন তিনি।

কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩৩ বছরের যুবকের দেহ, তদন্তে পুলিশ

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

‘মেয়ের পড়াশোনা নিয়ে অনেক স্বপ্ন ছিল ওর বাবার!’ তারাতলা দুর্ঘটনায় অকালমৃত্যু ভাটপাড়ার পাপ্পুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক