‘তৃণমূল সরকারের পর্যটনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি’, ডোমজুড় থেকে তুলোধনা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ডোমজুড় : মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি (Modi)। ডোমজুড় থেকে তুলোধনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । এদিন আরও একবার মোদি ও শাহকে মাথা ঠাণ্ডা রাখার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি বলেছেন, শুধু ভোটের সময় নয়, সারাবছর বাংলাতে আসুন তাঁরা।

তাঁর কথায়, সারাবছর বাংলাতে এসে ফুচকা খান, ঝালমুড়ি খান। বাংলার কচুরি, সিঙারা, জিলিপি খান। কারও কোনো সমস্যা নেই। এখানে এসে দেখুন বাংলাটা কত সুন্দর। এদিন সকালে মোদির নৌকাবিহার নিয়ে কটাক্ষ করে তিনি বললেন, প্রধানমন্ত্রী এসে ঘুরে ঘুরে না দেখালে মানুষ জানতে পারত? মোদি হলেন বাংলার সরকারের পর্যটনে সব থেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এভাবে না ঘুরে দেখালে বাংলার গঙ্গা কত সুন্দর, ঝাড়গ্রামের রাস্তা কত সুন্দর বোঝা যেত? ঝাড়গ্রামে মোদির মুড়ি খাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, যে রাস্তায় দাঁড়িয়ে মুড়ি খাচ্ছেন,সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৈরি। মুড়ি বিক্রেতা বিহারের বাসিন্দা। সেখানে ডবল ইঞ্জিন সরকার হওয়ার পরেও তাঁকে বাংলাতে আসতে হচ্ছে পেটের দায়ে। নিজেরাই নিজেদের রূপ দেখিয়ে দিচ্ছে।

এদিন আরও একটা অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেছেন, খুনি-ধর্ষকরা আগে জেলে যেত, এখন বিজেপিতে যায়। চুরি করে ধরা পড়ার ভয়ে বিজেপিতে যায়। তিনি এদিন আরও বলেছেন, যে উন্নয়ন শুরু হয়েছে, সেটা বাড়বে, কমবে না। বিজেপিকে এদিন চ্যালেঞ্জ করলেন তিনি। বিজেপির রিপোর্ট কার্ড নিয়ে আসার কথা বলেছেন তিনি। 

 

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?