‘পাকিস্তান নিরপেক্ষ নয়,’ আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগেই খোঁচা ইরানের সাংসদের

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান সঠিক দেশ নয়, কারণ ওরা নিরপেক্ষ নন। আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি বৈঠকের আগে তেহরানের সাংসদের এহেন মন্তব্যে জল্পনা বাড়ল। গতকাল, রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ইরানের ওই সাংসদ তথা জাতীয় নিরাপত্তা ও বিদেশনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই লেখেন, ‘পাকিস্তান ভালো বন্ধু এবং প্রতিবেশী। কিন্তু নিরপেক্ষ নয় ও মধ্যস্থতাকারী হিসেবে ঠিক দেশ নয়। মধ্যস্থতা করার জন্য নিরপেক্ষতা দরকার। সেটা পাকিস্তানের নেই। ইসলামাবাদ কখনওই প্রকাশ্যে ওয়াশিংটনের সমালোচনা করে না। আমেরিকা অনেক প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু কোনওটাই রাখেনি। সেই বিষয়েও মুখ খোলে না। মধ্যস্থতাকারী কখনওই একপক্ষের দিকে ঝুঁকে থাকা উচিত নয়।’

আরও পডুন: বাংলাদেশে একই দিনে সাত জেলায় বজ্রাঘাতে ১৩ জনের মৃত্যু

ইরানের সাংসদের এই মন্তব্য ফের ওয়াশিংটন ও তেহরানের মাঝে শান্তি বৈঠক ভেস্তে দিতে পারে বলে মত ওয়াকিবহল মহলের। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ও ইরান-আমেরিকার মধ্যে শান্তি ফিরিয়ে আনতে নিজ উদ্যোগে মধ্যস্থতা করতে এগিয়ে আসে ইসলামাবাদ। যদিও প্রথম দফার বৈঠকে কোনও রফাসূত্র বের হয়নি। দ্বিতীয় দফায় ফের কবে মুখোমুখি হবেন তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিরা সেই বিষয়ে আলোচনা চলছেই। তবে তার মাঝেই ইব্রাহিম রেজাইয়ের এই মন্তব্য বৈঠক ভেস্তে দিতেও পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল।

যদিও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরুক, আমেরিকার সঙ্গে শান্তি বৈঠকের জন্য সবরকম চেষ্টা করছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরঘাচি। শনিবার পাকিস্তান সফরে গিয়ে সেখানকারা সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করে রওনা দিয়েছেন রাশিয়ার উদ্দেশে। এমনটাই জানিয়েছেন ইরানের সাংসদ। অপরদিকে শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খোলার পথে হাঁটছে তেহরান। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

‘দাউদ বোমা রেখেছে,’ রবি সকালে তাজ হোটেলে উড়ো ফোনে আতঙ্ক

শিবির বদলেই অভিষেকের ছবি সরালেন অনুব্রত, রইলেন মমতা

‘চাকা লক করে দেওয়া হবে’, বাস-অটোচালকদের কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার

চিপসের লোভ দেখিয়ে অপহরণ করে গণধর্ষণ, উদ্ধার ৭ বছরের শিশুকন্যার দেহ

জমি বিবাদের জেরে বৃদ্ধকে কুপিয়ে খুন, পড়শির বিরুদ্ধে অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ডায়াবেটিসের ভয়! জেনে নিন কোন উপায়ে আলু খেলে নিয়ন্ত্রণে থাকবে ওজন?

‘প্রথমে মনে হয়েছিল শোয়ের প্রচার’, রোহিতের গ্রেফতারিতে মুখ খুললেন ‘সৈরব’ অভিনেত্রী

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

‘বাংলাদেশে অবৈধ সরকার চলছে,’ হাসিনা ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ দিলীপের

ভারতীয় রান্নাঘরের নিত্যসঙ্গী টমেটো, জানেন কি লাল সবজির শিকড় লুকিয়ে অন্য মহাদেশে?

৩৫ বছর আগে ধার, সহকর্মীকে সুদ-সহ ২৫ হাজার টাকা ফেরালেন কেরলের বাসিন্দা