আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দ্বিতীয় দফার শেষদিনের প্রচারে ঝড় তুলবেন মমতা-অভিষেক, মোদি-শাহ

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারের শেষদিন সোমবার। এদিন বঙ্গের বিভিন্ন জায়গায় একাধিক কর্মসূচি রয়েছে রাজনৈতিক দলগুলোর। কেউ কাউকে ময়দান ছাড়তে নারাজ। আক্রমণ, পাল্টা আক্রমণ চালাচ্ছে সবপক্ষই। এবার বাংলা দখলের স্বপ্ন দেখছে পদ্মশিবির। অন্যদিকে চতুর্থবারের জন্য বাংলার মসনদে বসতে প্রস্তুত ঘাসফুল শিবির। এদিন দিনভর কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর।

জানা গিয়েছে, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এলাকাতেই প্রচার করবেন। প্রচারের শেষ লগ্নে কলকাতার বুকে প্রচারে ঝড় তুলতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থেকে শুরু দক্ষিণ কলকাতার প্রায় সব কেন্দ্র ছুঁয়ে ভবানীপুরে নিজের বিধানসভা কেন্দ্রে শেষ করার কথা রয়েছে পদযাত্রা। এই রাস্তা মমতার কাছে অত্যন্ত পয়া বলে পরিচিত। সূত্রের খবর, যাদবপুর, টালিগঞ্জ, বালিগঞ্জ,  রাসবিহারী, কসবা, ভবানীপুর কেন্দ্র ছুঁয়ে পদযাত্রা শেষ করবেন তিনি। এদিন তাঁর সঙ্গে মিছিলে থাকবেন অরূপ বিশ্বাস, দেবব্রত মজুমদার, দেবাশিস কুমার, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, জাভেদ খান। পাশাপাশি উপস্থিত থাকতে পারেন কাউন্সিলর ও স্থানীয় নেতৃত্বরা। পাশাপাশি এদিন রানাঘাট, হুগলি, আরামবাগ ও মহেশতলায় কর্মসূচি রয়েছে অভিষেকের।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে একটি সভা রয়েছে মোদির। বেহালা থানা থেকে ম্যান্টন পর্যন্ত রোড শো করবেন শাহ। পরে হুগলির চন্দননগরেও একটি রোড শো রয়েছে তাঁর। ভবানীপুরের ৭১ নম্বর ওয়ার্ডের শীতলা মন্দিরে পুজো দেওয়ার পরে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করবেন শুভেন্দু অধিকারী। পরে হাজরা মোড় থেকে এক্সাইড মোড় পর্যন্ত একটি মিছিলও করবেন তিনি।

 

Published by:

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সারিঙ্গা বাদক মঙ্গলাকান্ত রায়

‘‌বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানে আমাকে আসতেই হবে’‌, ব্যারাকপুরে আত্মবিশ্বাসী মোদি

বেহালায় বিরাট রোড শো শাহের, সাগরে ডুব দিয়ে কপিল মুনির আশ্রমে দিলেন পুজো

‘ওঁরা তো চোখ দিয়ে ধর্ষণ করে’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক রূপাঞ্জনা

সন্তোষপুর অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ভোটার কার্ডের বদলে মিলবে ‘ই-এপিক’ কার্ড, স্বস্তিতে এলাকাবাসী

‘যদি ভোট না দেন পরের বার…’, কালিগঞ্জে প্রচারে এসে বিস্ফোরক বার্তা দিলীপের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ