আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সাংসদের ওপরে আক্রমণকারীদের জীবন কঠিন হতে চলেছে’, কড়া বার্তা অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ : সাংসদ মিতালী বাগের ওপরে আক্রমণ নিয়ে আরামবাগ থেকে সতর্কবার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন,সাংসদের ওপরে আক্রমণকারীদের জীবন কঠিন হতে চলেছে। আক্রান্ত সাংসদ মিতালী বাগকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, যাঁরা মিতালীর ওপরে আক্রমণ করেছে, তাঁদের জীবন অনেক বেশি কঠিন হতে চলেছে।

এদিন তিনি আরামবাগবাসীদের বলেছেন, ২০১১ সালের স্বাধীনতার কথা মনে রেখে আগামী ২৯ তারিখে ভোট দেবেন। মিতালী বাগের ওপরে হামলা চালিয়েছে সিপিএমের হার্মাদরা। শরীরে একাধিক আঘাত লেগেছে তাঁর। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁরা শরীরে কাচ ঢুকে গিয়েছে। হাসপাতালে গিয়ে দেখেও এসেছেন।   বাম আমলের কথা মনে করিয়েছেন অভিষেক। বলেছেন, ২০০১, ২০০৪, ২০০৬, ২০০৮-র ভোটে সিপিএমের হার্মাদরা পরাজিত করে রেখেছিল। সেই দিকে নজর রেখে ভোট দেওয়ার কথা বলেছেন। তখনকার সিপিএমের হার্মাদরা জার্সি পাল্টে পদ্মফুলের আশ্রয়ে রয়েছে। সিপিএমের হার্মাদ, বিজেপির জল্লাদ হয়েছে।

এদিন তিনি সতর্ক করে বলেছেন, এই ঘটনায় কারা যুক্ত প্রাথমিকভাবে তাঁদের নাম তাঁর কাছে রয়েছে। ৪জনের নাম তিনি উল্লেখও করেছেন। যাঁরা যুক্ত রয়েছে, সিসিটিভি দেখে বেছে বেছে খুঁজে বের করা হবে। তারপরে ৪ তারিখ তৃণমূল আরামবাগ জিতলে বা হারলে নিজে দায়িত্ব নিয়ে বিষয়টি দেখবেন। কে কাকে বাঁচায় তার দিকে নজর থাকবে। ৪ তারিখ এমন ডিজে বাজবে কান ঝালাপালা হয়ে যাবে। মিতালীর ওপরে আক্রমণ করে যেমন খেলা শুরু হয়েছে, ফিনিশিং টা তিনি করবেন বলে জানালেন অভিষেক। দ্বিতীয় দফার ভোটের আগে গোঘাটে আক্রান্ত মিতালী বাগ। সোমবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।  

Published by:

Share Link:

More Releted News:

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মিম, কড়া পদক্ষেপ করতে নির্দেশ নির্বাচন কমিশনের

ভিন রাজ্যে কাজে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে পরিযায়ী শ্রমিককে অপহরণ, মুক্তিপণ দাবি

‘এরা অনেক কিছু প্ল্যান করেছে’‌, প্রচার শেষে মানুষের সামনে ফাঁস করলেন মমতা

বিধানসভার দ্বিতীয় দফার ভোটের দিন বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

‘আপনাদের কথা দিচ্ছি…’, রাজ্যবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর

তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, মিলবে মমতা–অভিষেকের গাইডলাইন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ