দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরুতেই বিপত্তি, একাধিক জায়গায় বিকল EVM

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা। সাত জেলার মোট ১৪২টি আসনে চলছে ভোটগ্রহণ। প্রথম দফা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন প্রশংসা পেলেও, দ্বিতীয় দফায় আরও কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি রয়েছেন ১৪২ জন জেনারেল অবজার্ভার এবং ৯৫ জন পুলিশ অবজার্ভার। প্রশাসনের একাংশের মতে, এই দফায় কমিশন আগের তুলনায় আরও কঠোর অবস্থানে রয়েছে।

তবে ভোট শুরুর মুখেই একাধিক কেন্দ্রে ইভিএম বিকলের অভিযোেগ সামনে এসেছে, যা ভোট প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করেছে। হাবড়া বিধানসভা কেন্দ্রের দেশবন্ধু এফ পি স্কুলের ২০৯ নম্বর বুথে মকপোল চলাকালীনই ইভিএমে ত্রুটি ধরা পড়ে। ফলে সেখানে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায় এবং ভোটারদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।একই সমস্যা দেখা গেছে রানাঘাট উত্তরপূর্ব বিধানসভা কেন্দ্রের রামনগর বড় চুপরিয়া গ্রাম পঞ্চায়েতের ৮২ ও ৮৩ নম্বর বুথে। ইভিএম বিকল থাকায় ভোটগ্রহণ শুরু হতে দেরি হয় এবং লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ছড়ায়।

আরও পড়ুনঃ দ্বিতীয় দফার ভোট শুরুতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ভবানীপুরের রাস্তায় দাঁড়িয়ে মারাত্মক অভিযোগ মমতার

কল্যাণী বিধানসভার ১৮২ নম্বর বুথেও সকাল থেকে ভোট শুরু করা যায়নি। ইভিএম সমস্যার জেরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্তি প্রকাশ করেন ভোটাররা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দ্রুত বিকল্প ইভিএম পৌঁছে দিয়ে ভোটগ্রহণ স্বাভাবিক করার চেষ্টা চলছে। কমিশনের দাবি, সবরকম প্রতিবন্ধকতা সত্ত্বেও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটম্পন্ন করতে তারা বদ্ধপরিকর।

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার