ভোটের লড়াইয়ের মাঝে নজিরবিহীন ছবি, তৃণমূলের ক্যাম্পে বিজেপি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নবদ্বীপে নির্বাচনী উত্তেজনার আবহের মধ্যেই দেখা গেল সৌজন্য ও সম্প্রীতির এক ভিন্ন ছবি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যখন চারপাশে উত্তাপ ছড়াচ্ছে, ঠিক সেই সময়েই বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী হঠাৎই পৌঁছে যান একটি তৃণমূলের নির্বাচনী ক্যাম্পে (TMC-BJP) এবং সেখানে কিছু সময়ের জন্য বসে থাকেন। এই দৃশ্য ঘিরে এলাকায় শুরু হয় চর্চা ও কৌতূহল।

টেন্টে উপস্থিত ছিলেন ভালুকা পঞ্চায়েতের উপপ্রধান বৃন্দাবন রায়। তিনি জানান, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, একজন প্রার্থী আমাদের ক্যাম্পে এসে বসেছেন-এটাই সৌজন্যের পরিচয়। তাঁর কথায়, রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু মানবিক সম্পর্ক ও পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি। এমন ঘটনা সমাজে ইতিবাচক বার্তা দেয় বলেও তিনি মনে করেন। অন্যদিকে, বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামীও সম্পূর্ণ ভিন্ন সুরে বক্তব্য রাখেন। তাঁর মতে, রাজনীতি কখনওই মানুষের মধ্যে দূরত্ব তৈরি করার জন্য নয়। সারাদিন রাজনৈতিক লড়াই থাকলেও দিনের শেষে একসঙ্গে বসে চা খাওয়ার মতো পরিবেশ তৈরি হওয়া উচিত। তিনি আরও বলেন, শুধুমাত্র রাজনৈতিক মতভেদের কারণে বহু সম্পর্ক আজ দূরত্বে চলে যাচ্ছে, যা সমাজের জন্য ভালো সংকেত নয়।

আরও পড়ুনঃ বৃষ্টি হোক ,মেশিন খারাপ থাকুক, মানুষ ধৈর্যের সঙ্গে লাইন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন ,দাবি চন্দ্রিমার

এই ঘটনাকে কেন্দ্র করে নবদ্বীপে(Nabadwip) শুরু হয়েছে নানা আলোচনা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এমন দৃশ্য রাজনীতির কঠোর প্রতিযোগিতার মাঝেও মানবিকতার বার্তা বহন করে। স্থানীয় বাসিন্দারাও মনে করছেন, নির্বাচনী উত্তেজনার মধ্যেও এই ধরনের সৌজন্যমূলক আচরণ আগামী দিনে আরও সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করবে।সব মিলিয়ে নবদ্বীপের এই ঘটনা প্রমাণ করে দিল-রাজনীতির ময়দানে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সম্প্রীতি ও সৌজন্যের জায়গা এখনও বেঁচে আছে।

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ