আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধনেখালিতে ‘নকল ইভিএম’ নিয়ে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

নিজস্ব প্রতিনিধি: ভোটের সকালে যখন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বুথমুখী হচ্ছেন সাধারণ মানুষ, তখনই এক চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়ল ধনেখালিতে। ঘটনাটি হুগলির ধনেখালি বিধানসভার দশঘড়া ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। বুথের পাশের একটি গাছের তলায় চাতাল পেতে মাদুর বিছিয়ে বসে ছিলেন এক ব্যক্তি। প্রথম দেখে মনে হতে পারে কেউ হয়তো বিশ্রাম নিচ্ছেন, কিন্তু কাছে যেতেই চক্ষু চড়কগাছ ভোটারদের। অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে এক ব্যক্তি নকল ইভিএম নিয়ে বসেছিলেন এবং ভোটদানের আগে সাধারণ মানুষকে নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার পদ্ধতি বোঝাচ্ছিলেন। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

অভিযুক্ত ব্যক্তি দশঘড়া ২ নম্বর পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতা অরূপ ঘোষ। জানা গিয়েছে তিনি ওই বুথের আশেপাশে সাধারণ ভোটারদের নকল ইভিএম দেখিয়ে তৃণমূলের চিহ্নে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। স্থানীয়দের দাবি, বুথে যাওয়ার রাস্তার ধারে একটি গাছতলায় মাদুর পেতে বসেছিলেন অভিযুক্ত তৃণমূল নেতা । ভোটাররা বুথে যাওয়ার সময় তাঁর পাশ দিয়েই যাচ্ছিলেন। বিষয়টি নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিরোধী পক্ষের তরফে আপত্তি জানানো হয়।

আরও পড়ুন: দক্ষিণ হাওড়ায় ভোটকেন্দ্রে হেনস্থার অভিযোগ, সেক্টর অফিসারের বিরুদ্ধে ক্ষোভ বিজেপি প্রার্থীর

পরে নির্বাচন কমিশন ও স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযুক্ত তৃণমূল নেতা অরূপ ঘোষকে আটক করা হয় এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার পর বুথ এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বজায় ছিল। পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং ভোটগ্রহণ যাতে নির্বিঘ্নে চলতে পারে, তার জন্য অতিরিক্ত নজরদারি শুরু করা হয়। নির্বাচন চলাকালীন বুথ সংলগ্ন এলাকায় এই ধরনের অভিযোগ সামনে আসায় ভোটের স্বচ্ছতা ও নিয়ম মেনে প্রচার নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত করা হবে। 

Published by:

Share Link:

More Releted News:

কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়ার নির্দেশ ফাঁস, শাহকে মিথ্যেবাদী বলে তোপ মহুয়ার

মধ্য হাওড়ায় অস্ত্র নিয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দিতে যুবকের দাপাদাপি

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্রস্কুল থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

‘শেষ জীবনে এসে এটা দেখতে হবে ভাবতে পারিনি’‌, ভোট দিতে না পেরে কাঁদলেন বৃদ্ধ

SIR-এর বিরুদ্ধে ভোট দিতেই ফিনল্যান্ড থেকে দেশে ফিরলেন এই মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ