‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের প্রতি বিশেষ আকৃষ্ট ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মা। চমকে যাওয়ার মতো এমন গোপন তথ্য প্রকাশ্যে এনেছেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট। আর ট্রাম্পের মুখে ওই কথা শুনে মুচকি হেসেছেন রাজা তৃতীয় চার্লস।

বর্তমানে চার দিনের রাষ্ট্রীয় সফরে মার্কিন মুলুকে রয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। সঙ্গে রয়েছেন রানি ক্যামিলা পার্কার। মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার পাশাপাশি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছিলেন ব্রিটেনের রাজা। মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সময়েই গোপন তথ্য প্রকাশ্যে আনেন ট্রাম্প। রাজা তৃতীয় চার্লসের উদ্দেশে বলেন-‘আমার মা ব্রিটিশ রাজপরিবারকে খুব ভালবাসতেন এবং টিভিতে রানি এলিজাবেথ কোনও অনুষ্ঠানে এলেই মনোযোগ দিয়ে দেখতেন। আমাকে অনেক সময়ে ডেকে বলতেন, ‘দেখো ডোনাল্ড, দেখো কত সুন্দর।’ শুধু তাই নয়, রাজা চার্লসের প্রতি বিশেষভাবে আকৃষ্ট (ক্রাশ) ছিলেন মা।’

ওই কথা শুনে হাসির রোল ওঠে। ব্রিটিশ রাজপরিবারের ভূমিকার প্রশংসা করার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এও জানান, ‘মার্কিন যুক্তরাষ্ট্র না থাকলে ইউরোপে সবাই জার্মান ভাষায় কথা বলতো।’ ট্রাম্পের রসিকতার জবাব দিতে পাল্টা রসিকতার পথে হাঁটেন রাজা চার্লসও। খানিকটা খোঁচা দিয়ে বলেন, ‘‘প্রেসিডেন্ট আপনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র না থাকলে ইউরোপে সবাই জার্মান ভাষায় কথা বলতো। আমি কি বলতে পারি, আমরা না থাকলে আপনারা হয়তো ফরাসি ভাষায় কথা বলতেন!’

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার