গরমে নাজেহাল জনজীবন, টানা সাতদিন বিদ্যুতের দেখা নেই এই গ্রামে…

Share:

নিজস্ব প্রতিনিধি: চড়া গরমে টানা সাতদিন দেখা নেই বিদ্যুতের। ইসিএল বিদ্যুতের সংযোগ কেটে দিয়েছে ভোটের পরেই। এমনই অভিযোগ পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ার সাতগ্রাম এরিয়ার কোপেকস-এর জবা বোগরা কলোনির বাসিন্দাদের। বিদ্যুতের দাবিতে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। 

ইতিমধ্যে, ক্ষুব্ধ কলোনির বাসিন্দারা ইসিএলের কোপেকস আধিকারিকদের আবাসন ও অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। এ বিষয়ে জামুড়িয়ার বিদায়ী তৃণমূল বিধায়ক জানান, তিনি এই সমস্যা নিয়ে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। ওখানে নতুন ট্রান্সফরমার বসানো হবে।

দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুতের সমস্যা রয়েছে। অভিযোগ, এলাকার কিছু লোক রোজগারের জন্য টোটো কিনেছিলেন। কিন্তু সেখানেও সমস্যা। চার্জ দিতেই পারা যায় না। শেষেমেশ বিদ্যুতের সমস্যার জন্য তাঁরা টোটো বিক্রিই করে দিয়েছেন।  কলোনি এলাকার বাসিন্দাদের অভিযোগ, এখানকার প্রায় ৬০০ বাড়িতে টানা সাত দিন ধরে বিদ্যুৎ নেই। কাঠফাটা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জীবন। সেই সঙ্গে, আরও একজন জানিয়েছেন,  ‘দীর্ঘদিন ধরে সকাল সাতটায় বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হতো, দুপুর দুটোয় বিদ্যুৎ আসত। এবার ভোট মিটতেই বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে।’

তীব্র গরমে পুড়ছে বাংলা। গত কয়েক দিন ধরে তাপমাত্রা বাড়ার সঙ্গে বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেয়েছে। এতে গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে শিশু থেকে শুরু করে বয়স্করা।  সেইসঙ্গে বিদ্যুতের চাহিদাও বেড়েছে। এরই মধ্যেই পাল্লা দিয়ে শুরু হয়েছে ঘন ঘন লোডশেডিং। এবার পুরোপুরি বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ায় নাজেহাল হয়ে পড়েছে মানুষ। 

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা