৫ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৬১ টাকা, ঘুম উড়েছে পরিযায়ী শ্রমিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে, শ্রমিক দিবস। এই দিনেই বড় ধাক্কা খেলেন শ্রমিকরা।   মাসের প্রথম দিনেই মধ্যবিত্তের পকেটে লেগেছে আগুন। দাম বেড়েছে গ্যাসের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রমিক সম্প্রদায় কারণ বাণিজ্যিক সিলিন্ডারের পাশাপাশি ৫-কেজি সিলিন্ডারেরও দাম বাড়ানো হয়েছে। শুক্রবার  (১মে) থেকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৯৯৩ টাকা এবং ছোট সিলিন্ডারের দাম ২৬১ টাকা বৃদ্ধি পেয়েছে।   এই ৫-কেজি সিলিন্ডারটি মূলত  পরিযায়ী শ্রমিক এবং বাড়ি থেকে দূরে থাকা শিক্ষার্থীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। তাঁদের উপর যে চাপ বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। 

একাধিক সূত্রে খবর,  তেল কোম্পানিগুলো ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬১ টাকা  বাড়ানোর ফলে নতুন দাম এখন ৫৪৯ টাকা থেকে বেড়ে ৮১০ টাকা হয়েছে। গত মাসে  অর্থাৎ এপ্রিলেও দাম বাড়ানো হয়েছিল। তখন এই সিলিন্ডারটির দাম ৫১ টাকা বেড়েছিল।  নতুন করে মূল্যবৃদ্ধি শ্রমিক শ্রেণি, পরিযায়ী শ্রমিক এবং শিক্ষার্থীদের ওপর মারাত্মক প্রভাব ফেলবে বলেই মনে করছেন অনেকে। যারা বাইরে থেকে  মিতব্যয়ী জীবনযাপন করেন ও অর্থ সঞ্চয় করতে চান  তাদের এখন আরও বেশি খরচ করতে হবে।   

আরও পড়ুন: মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার ভাড়া এখন ২৫ টাকা 

৫ কেজি সিলিন্ডারের পাশাপাশি ১৯ কেজি কমার্শিয়াল সিলিন্ডারের দামও  এক লাফে ৯৯৩ টাকা বেড়েছে। এই মূল্য বৃদ্ধির ফলে দিল্লিতে বর্তমানে একটি কমার্শিয়াল সিলিন্ডারের দাম ৩,০০০ টাকা টাকা ছাড়িয়ে  গিয়েছে।  এক ধাক্কায় এতটা দামবৃদ্ধিতে বাড়তে পারে রেস্তোরাঁ, হোটেল এবং রাস্তার ধারের দোকানের খাবারের বিল বাড়বে।  তাছাড়াও বিয়েবাড়িতে খাবার ও পানীয়ের খরচও বাড়বে। অনলাইনে খাবার করাও আরও ব্যয়বহুল হতে পারে।    তবে তেল কোম্পানিগুলো রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখায় ৩৩ কোটি ব্যবহারকারী স্বস্তি পেয়েছেন। রান্নার গ্যাসের দাম শেষবার বেড়েছিল চলতি বছরের ৭ই মার্চ। বর্তমানে দিল্লিতে রান্নার গ্যাসের দাম ৯১৩ টাকা, মুম্বাইতে ৯১২.৫০ টাকা, চেন্নাইতে ৯২৮.৫০ টাকা এবং কলকাতায় একটি সিলিন্ডারের দাম ৯৩৯ টাকা। 

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার