মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার ভাড়া এখন ২৫ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি : মাস পড়তে না পড়তেই ফের কোপ মধ্যবিত্তের পকেটে। একদিকে যেমন দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের, তেমন অটো এলপিজির দামও বৃদ্ধি পেয়েছে। এতেই একলাফে ২০ টাকার ভাড়া বেড়ে হয়েছে ২৫ টাকা। যার জেরে নাজেহাল আমজনতা। লিটার প্রতি অটো এলপিজির দাম ৬ টাকা ৪৪ পয়সা বেড়েছে। এখন অটো এলপিজির নতুন দাম লিটার প্রতি ৮৯.৪০ টাকা। এই দামবৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাড়াও বৃদ্ধি করা হয়েছে।

ইরান-আমেরিকা যুদ্ধের আবহে বিশ্ববাজারে তেল ও জ্বালানির ঘাটতি দেখা দেয়। তারপর থেকেই ভারতে জ্বালানির দাম বাড়তে শুরু করে। একমাস আগেই পেট্রোল পাম্পে লম্বা লাইন দেখা গিয়েছিল। জ্বালানি মিলবে কিনা, সেই আশঙ্কা তৈরি হয়েছিল। ভয় পেয়ে আগাম অনেকে সেখানে লাইন দিয়েছিলেন। তখনও অটো ভাড়া বেড়েছিল ৩ থেকে ৫ টাকা। ভোটের কারণে এই ১ মাসে দামবৃদ্ধি হয়নি। ভোট মিটতেই ফের দাম বাড়ল এলপিজির।  আটো চালকদের মধ্যে কেউ কেউ বলছেন, এখনও দাম বাড়ানো নিয়ে ভাবনা চলছে। গ্যাসের দাম কমলে সুবিধা হবে। আবার কেউ বলছে, দাম ইতিমধ্যেই বেড়েছে। ২০ টাকা ভাড়া বেড়ে হয়েছে ২৫ টাকা।

উল্লেখ্য, অটোতে সাধারণত যে এলপিজি ব্যবহার হয়, তার দাম বৃদ্ধি পেলে অটো চালকদের দৈনিক খরচ বৃদ্ধি পায়। ফলে তাঁরা ভাড়া বাড়ানোর দাবি তোলে। আবার কখনও নিজেরাই ভাড়া বাড়াতে শুরু করে। অটোতে উঠতেই চালক বলে দেয়, দাম বেড়েছে জ্বালানির, তাই অতিরিক্ত টাকা দিতে হবে।  নির্দিষ্ট ভাড়া তালিকা মেনে স্পট রেট বাড়াতে দেখা যায় অনেক সময়।   নিত্য অফিযাত্রী থেকে ছাত্রছাত্রী সকলেই সমস্যা পড়তে চলেছে। অটোতে চড়লেই বাড়তি খরচ দিতে হচ্ছে। এককথায় বলা যায় জ্বালানির আগুনে পুড়ছে পকেট। 

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর