বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি:  পাঁচ রাজ্যে ভোট মিটতেই লাফিয়ে বেড়েছে জ্বালানি দাম। মে মাসের শুরুতেই এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে চাপে পড়েছে মধ্যবিত্ত পরিবারগুলি। নতুন করে বাড়তি খরচের আশঙ্কায় অনেকেরই মাথায় হাত পড়েছে। বিশেষ করে কমার্শিয়াল গ্যাসের দাম বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনযাত্রার ওপর। রাস্তার ধারের দোকানগুলিতে যে যে সমস্ত খাবার বিক্রি হয় সেই সবকিছুর দাম এক লাফে অনেকটা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে যে সমস্ত মানুষজন অল্প খরচে খাবার খাওয়ার কথা ভাবতেন তাঁদের কপালে বেশি পড়েছে চিন্তার ভাঁজ। দাম বাড়তে পারে পোলাও, রসোগোল্লা, পুরির মত সস্তায় মেলা খাদ্যদ্রব্যের।  

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধির প্রভাব হোটেল ও রেস্তোরাঁগুলোর ওপর সবচেয়ে বেশি পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন যে, একটি সিলিন্ডারের দাম ১,০০০ টাকা বাড়লে একটি থালির দাম ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। তাই বাইরে খেতে গেলে এবার থেকে বেশি টাকা খরচ করতে হতে পারে।  সবেচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রাস্তার ধারের দোকানগুলির উপর। যেখানে ফুচকা, চাট, সিঙ্গারা, চাউমিন, এগরোল এই ধরনের জিনিস পাওয়া যায়। অনেকেই অনুমান করছেন এই সমস্ত জিনিসের দাম ১০ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

শুরু হয়েছে বিয়ের মরশুম। তাই এখন বর বা কনের বাড়ির উপরেও চাপ বাড়তে পারে। এলপিজির দাম বৃদ্ধির ফলে বিয়ের খাবারের খরচও বাড়বে। পুরি থেকে পোলাও, গোলাপ জামুন, রসগোল্লা, লাড্ডু, মটর পনির, বাটন নান, কড়াই পনির, এবং বাটার চিকেনসহ অন্যান্য খাবার তৈরির খরচ আগের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।  হিসাব অনুযায়ী, একটি বিয়েতে ৫ থেকে ১০টি সিলিন্ডার ব্যবহৃত হয়। যদি একটি সিলিন্ডারের দাম ১,০০০ টাকা বাড়ে, তাহলে রান্না করা আরও দামি হবে। পনিরের মতো জিনিসের দাম বাড়বে এবং রাঁধুনিদের পারিশ্রমিকও বাড়তে পারে। ফলস্বরূপ, একটি প্লেটের দাম ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, অর্থাৎ বিয়ের ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে।  দুগ্ধজাত পণ্য, বেকারি এবং মিষ্টির দোকানগুলোতেও এলপিজি ব্যবহার করা হয়। ফলে, দুগ্ধজাত পণ্য (পনির, মিষ্টি) এবং বেকারি সামগ্রী (রুটি, বিস্কুট)-এর দাম বাড়তে পারে। এর প্রভাব পরিবহনের উপরও পড়তে পারে। কোল্ড স্টোরেজ এবং খাদ্য প্রক্রিয়াকরণও আরও  দামি হয়ে উঠতে পারে। তেল কোম্পানিগুলো ১৯ কেজির একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে দাম ৯৯৩ টাকা বাড়িয়েছে। অন্যদিকে ৫ কিলোগ্রামের সিলিন্ডারের দামও ২৬১ টাকা বাড়ানো হয়েছে। তবে, জনগণের জন্য স্বস্তির বিষয় হলো,  রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত  রয়েছে। 

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের