আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধর্ষণের পর নৃশংসভাবে খুন ৪ বছরের শিশুকে, গ্রেফতার ৬৫ বছরের বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি: গরমের ছুটি কাটাতে দিদার বাড়িতে এসেছিল ছোট্ট শিশু। কিন্তু আনন্দের সেই সময় মুহূর্তে পরিণত হল ভয়াবহ দুঃস্বপ্নে। পুনের এক গ্রামে নাবালিকার মৃত্যুকে (Pune Child Murder Case) ঘিরে শোক ও ক্ষোভে উত্তাল এলাকা। 

মহারাষ্ট্রের পুনেতে (Pune Child Murder Case) ভোর তহসিল এলাকায় এক শিশুকে নৃশংস ভাবে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দিদার বাড়িতে বেড়াতে এসে চার বছরের এক শিশুর মৃত্যু ঘিরে শোক ও ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্তে নেমে পুলিশ এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটি কয়েকদিনের জন্য দিদার বাড়িতে এসেছিল। ঘটনার দিন বিকেলে সে বাড়ির বাইরে খেলছিল। এরপর দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা মিলে বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন। কিন্তু সন্ধ্যা পেরিয়েও শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন: ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

পরে একটি গোয়ালঘরের কাছাকাছি এলাকায় তল্লাশি চালানোর সময় শিশুটির দেহ উদ্ধার (Pune Child Murder Case) হয়। ঘটনাস্থলের পরিস্থিতি দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তদন্তে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই সূত্র ধরেই এক ব্যক্তিকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ফরেনসিক রিপোের্ট সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও সম্পূর্ণ পরিস্থিতি জানতে তদন্ত চলছে। এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা অভিযুক্তের দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কিছু সময়ের জন্য স্থানীয় রাস্তায় যান চলাচলেও বিঘ্ন ঘটে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেওয়ার চেষ্টা করা হবে। প্রশাসন আশ্বাস দিয়েছে, আইন মেনে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 

Published by:

Share Link:

More Releted News:

গণনায় কেন্দ্রীয় কর্মচারী রাখা নিয়ে তৃণমূলের আপত্তিকে গুরুত্ব দিল না সুপ্রিম কোর্ট

তৃণমূলের দায়ের করা মামলায় হস্তক্ষেপ নয়, গণনায় থাকবে কেন্দ্রীয় সরকারের কর্মীরা, নির্দেশ সুপ্রিম কোর্টের

এই নিয়মগুলি না মানলেই বিচ্ছিন্ন হতে পারে LPG সংযোগ, জানুন বিস্তারিত তথ্য

অন্য জায়গায় প্রেমিকের বিয়ে ঠিক হওয়ায় প্রখর রোদে ১৫০ ফুট উঁচু টাওয়ারে উঠল নাবালিকা

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ