আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গণনার কাজের সঙ্গে যুক্ত কর্মীদের মুচলেকা দিতে হবে, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধি: মাঝে আর একটা দিন। তারপরই বিধানসভা নির্বাচনের গণনা শুরু হবে। ৪ মে গণনা শুরুর আগে আজ, শনিবার কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। যা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে। এই গণনার কাজে যাঁরা জড়িত থাকবেন এবার তাঁদেরকে মুচলেকা দিতে হবে। কোনও ভুল কাজ হলে যাতে তাঁর উপর তদন্ত হয় এবং নির্বাচন কমিশন ক্ষমতা প্রয়োগ করে সংশ্লিষ্ট ব্যক্তির চাকরি কেড়ে নিতে পারবে। এই খবর আজ জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

নির্বাচন কমিশন সূত্রে খবর, গণনাকেন্দ্রের ভিতরে যেসব অফিসার কাজ করবেন তাঁদের মুচলেকা দিতে হবে। যাতে কোনও অনিয়মের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে তদন্ত করা যায়। আর তদন্তে সত্যতা উঠে এলে ওই অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এই মর্মেই মুচলেকা দিতে হবে। আজ, শনিবার এই মুচলেকা দেওয়ার বিষয়টি সামনে নিয়ে আসেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এই নির্দেশ দেওয়া হচ্ছে যাতে কোনও অনিয়ম সংগঠিত না হয়।

এখানেই শেষ নয়, গণনাকেন্দ্রের বাইরেও যাঁরা থাকবেন তাঁদেরও মুচলেকা দিতে হবে। অর্থাৎ পুলিশকে এবার মুচলেকা দিতে হবে। এই নির্দেশের কথা সামনে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে। বহু অফিসার ভাবতে শুরু করেছেন ভুল হলে তো চাকরি যাবে। তাহলে গণনার কাজ থেকে নিজেকে সরিয়ে নেওয়াই ভাল। তবে সেটা একদিন আগে করা সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই নির্দেশ দেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে। তারপরই তা কার্যকর করা হয়।

তাছাড়া ইতিমধ্যেই ইভিএম নিয়ে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, স্ট্রংরুমে থাকা ইভিএম মেশিনে কারচুপি হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা মানা না হলেও এমন অনেক ভিডিও ফুটেজ বাইরে বেরিয়ে গিয়েছে। আর তা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের প্রতিবাদে গর্জে উঠতে দেখা গিয়েছে। কিছু ক্ষেত্রে বিজেপি কর্মীরাও ক্ষোভ উগরে দিয়েছেন। এই সার্বিক পরিস্থিতির উপর নজর রাখতে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আর তার মধ্যেই এবার এল মুচলেকার নির্দেশ। তাতেই ভয় পেয়ে গিয়েছেন গণনার সঙ্গে যুক্ত কর্মীরা। কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, কাউন্টিং সুপারভাইজার বা যাঁরা কম্পাইলেশন করবেন তাঁদের সবাইকে দিতে হবে মুচলেকা। মনোজ আগরওয়াল বলেন, ‘‌গণনা চলাকালীন কোন আধিকারিকের কম্পাইলেশনে কোনওরকম ভুল হলে সংশ্লিষ্ট কর্মীর চাকরি যাবে। গণনাকেন্দ্রের ভিতরে বা বাইরে যাঁরাই কাজ করবেন সবার থেকেই মুচলেকা নেওয়া হবে।’‌

Published by:

Share Link:

More Releted News:

রবিবার থেকে শুরু হবে বঙ্গে প্রবল দুর্যোগ, গণনা কেন্দ্রে বাড়তি সর্তকতা নেওয়ার পরামর্শ

গণনাকেন্দ্রকে দুর্গে পরিণত করতে নিয়োগ আরও ১৬৫ কাউন্টিং পর্যবেক্ষক ও ৭৭ পুলিশ অবজার্ভার

‘‌যখন মানবতা পথ দেখায়, তখন আশার জয় হয়’‌, মানবিক বার্তা অভিষেকের

হতে চেয়েছিলেন ‘অজয় পাল শর্মা’, চেয়ার চলে গেলে কালীঘাট থানার ওসি’র

তৃণমূলকে সমর্থন নিয়ে আপত্তি অধীরের, ভোটের পর কংগ্রেস ছাড়ছেন বহরমপুরের রবিনহুড?

তোলাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে মোমিনপুরের ‘ত্রাস’ সানির মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ