চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ভোরে চেন্নাই বিমানবন্দরে ঘটল অদ্ভুত ঘটনা।  বিমান চলতে শুরু করার সময় এক যাত্রী বিমানের জরুরি দরজা খুলে বাইরে ঝাঁপ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে  বিমানে থাকা বাকি যাত্রীদের মধ্যে ব্যপক আতঙ্ক ছড়িয়ে পরে।   ঘটনাটি ঘটেছে রবিবার (৩ মে) ভোরে শারজাহ থেকে চেন্নাইগামী এয়ার আরবিয়ার একটি  বিমানে। 

জানা গিয়েছে, চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মূল রানওয়ে থেকে সরে গিয়ে পাশের রাস্তা দিয়ে বিমানটি থামার জন্য ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় এক পুরুষ যাত্রী বিমানের জরুরি  প্রস্থানের দরজা খুলে বাইরে লাফ দেন।  বিমানবন্দর কর্মকর্তাদের তথ্যমতে, বিমানটি মাটিতে নামার অল্প কিছুক্ষণ পরেই এই ঘটনাটি ঘটে।    এক যাত্রীর এই আকস্মিক কাণ্ডে সহযাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে । ঘটনার  সঙ্গে সঙ্গেই নিরাপত্তাকর্মীরা তৎপর হন। 

চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হ্যাঁ, তিনি যখন লাফ দেন, তখনও বিমানটি ধীরগতিতে এগিয়ে যাচ্ছিল। এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি এবং বিমানেরও কোনো ক্ষতি হয়নি।” বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া প্রাথমিক তথ্যে জানা গিয়েছে বিমান সফরের সময়  ওই যাত্রী সম্ভবত অসুস্থ বোধ করছিলেন। একজন কর্মকর্তা জানান, “তিনি বমি বমি ভাবের কথা জানিয়েছিলেন এবং ধারণা করা হচ্ছে যে, বিমানে থাকাকালীন তিনি দুবার বমিও করেছিলেন।” এই ঘটনার জেরে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়। কর্মকর্তারা জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভোর ৩টে ২৩ মিনিট থেকে ৪টে ২৩ মিনিট পর্যন্ত প্রধান রানওয়েটি বন্ধ রাখা হয়েছিল । ঘটনার পর অভিযুক্ত যাত্রীকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (CISF) সদস্যরা নিজেদের হেফাজতে নেয়।   তাকে পরবর্তী তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি