আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

বাংলাদেশে কবে ফিরবেন জানিয়ে দিলেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় তারকা সাকিব আল হাসান (Shakib Al Hasan)।  আপাতত পরিবার নিয়ে তিনি  রয়েছেন নিজের দেশের বাইরে। ২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে ফিরতে পারেননি  শাকিব। আপাতত দেশের বাইরে  নানা রকমের  ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলছেন সাকিব।   সম্প্রতি জানিয়েছেন, তিনি  খুব শিগগিরই বাংলাদেশে ফিরতে চান। তবে দেশে ফেরার আগে তিনি তার নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে চান।  শাকিব স্পষ্ট বলেছেন, আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে তিনি প্রস্তুত,  তবে দেশে ফিরে  হয়রানির মুখে পড়তে চান না তিনি। 

সম্প্রতি মুম্বইয়ে  ‘ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম’-এর লঞ্চিং ইভেন্টে হাজির হয়েছিলেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার।  এই টুর্নামেন্টে রয়্যাল ব্রাসেলস দলের অধিনায়ক সাকিব আল হাসান।  সেখান থেকেই বাংলাদেশের সংবাদ মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক সাক্ষাৎকারে বাংলাদেশে ফেররা ইচ্ছার কথা জানিয়েছেন। নিজের দেশে  ফেরার আশা কতটা রয়েছে সেই সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, “আমি ফিরব, কোর্টে যাব, মামলা লড়ব। কোনো সমস্যা নেই। কিন্তু আমার নিরাপত্তা তো দিতে হবে! এতটুক তো আশা করতেই পারি। আমি তো বলছি না যে, নিরাপত্তা মানে আমার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে বা পুলিশের চারটা গাড়ি সামনে থাকবে। ওরকম তো  চাইছি না। তবে একটা স্বাভাবিক নিরাপত্তা তো আছে, আইনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি করবে না। ব্যাস, এতটুকুই আশা করি। সাধারণ নাগরিক হিসেবেই তো এটুকু আশা করতে পারি। হয়রানি না করার নিশ্চয়তা যদি কালকে দেওয়া হয়, পরশুই দেশে যাব আমি।”  

আরও পড়ুন: অর্জুনের বাজিমাত দর বাড়ল ৪০০ শতাংশ, ২ থেকে ১০ লাখে সচিন-পুত্র 

একাধিক মামলা রয়েছে শাকিবের নামে। গ্রেফতারির আশঙ্কায় কি তিনি ফিরছেন না দেশে? এই প্রশ্নও করা হয়েছিল তাঁকে। জবাবে বলেছেন, “এখন তো আর কোনো কিছু অস্বাভাবিক মনে হয় না! যদিও আমি আশাবাদী যে ওরকম করা হবে না। যতক্ষণ না আমার দোষ প্রমাণিত হচ্ছে, সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু অনেক কিছুই আমি ভাবতাম এক রকম, হচ্ছে আরেক রকম। কিছুই তাই বলা যায় না।”  

Published by:

Share Link:

More Releted News:

ধর্ম নিয়ে বিতর্কের মাঝেই ইয়েশার পোস্টে লাইক সমীর রিজভীর, জল্পনা তুঙ্গে

নিজের ‘মুক্তিযোদ্ধা’ শংসাপত্র ছিঁড়ে ফেললেন বিএনপি নেতা গয়েশ্বর রায়, কারণ কী?

অনিশ্চয়তার মুখে আইএসএল

‘ডিগবাজি খাওয়ার অভ্যাস নেই’, শেখ হাসিনার সঙ্গেই থাকার কথা জানালেন সাকিব

দিয়েগো মারাদোনার মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের কাছে বার্সালোনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ