Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজস্থানের মালিকানা বদল নিয়ে আইনি জটিলতা

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলের মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছে রাজস্থান রয়্যালস। কয়েক ম্যাচে খারাপ খেলা ছাড়া বাকি সবকয়েকটি ম্যাচই জিতেছে। খেলা চলাকালীন এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল হয়েছে। ১৫ হাজার ৬০০ কোটির টাকার বিশাল চুক্তিতে রাজস্থানকে কিনে নিয়েছে শিল্পপতি লক্ষ্মী মিত্তালের পরিবার ও সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। তবে ক্রিকবাজের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই বিক্রয় প্রক্রিয়াটি আইনি জটিলতার মুখে পড়তে পারে। 

ক্রিকবাজের  ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, কাল সোমানি-নেতৃত্বাধীন জোট বর্তমানে একটি আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।  রাজস্থান কেনার দৌড়ে ছিল আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসার্টিয়ামও। সোমানির ঘনিষ্ঠ এক সূত্র এই তথ্য জানিয়েছে। বলা হয়েছে, “আজ সকালে আমরা  আমেরিকার আইনি ও জনসংযোগ (PR) দলের সঙ্গে ফোনে কথা বলেছি। আমরা আমাদের জনসংযোগ কৌশল নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি। আজই একটি আইনি চিঠি পাঠানো হবে।”  ওই সূত্রটি আরও  জানিয়েছে যে,  এই চুক্তি সংক্রান্ত বিষয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (BCCI) কাছেও একটি চিঠি পাঠানো হবে। জোটটি এখন বিবেচনা করছে যে, তারা এই বিতর্কটি জনসমক্ষে প্রকাশ করবে কি না। সূত্রটি আরও জানিয়েছে,   “আমরা আমাদের দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব যে, আমরা বিষয়টি নিয়ে জনসমক্ষে মুখ খুলব কি না,  কারণ এর সঙ্গে আইনি মামলার বিষয়টি জড়িত রয়েছে।” 

আরও পড়ুন: ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

 এই প্রসঙ্গে উল্লেখ্য, মালিকানা বদলের পর রাজস্থানের নতুন মালিক গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি অংশীদারিত্ব থাকছে মিত্তলের । প্রায় ৭৫ শতাংশ । অন্যদিকে  পুনাওয়ালার অংশীদারিত্বের পরিমাণ থাকছে ১৮ শতাংশ।  বাকি ৭ শতাংশ অংশীদারিত্ব থাকবে বাদালে-সহ কয়েক জনের।  রাজস্থানের নতুন মালিক গোষ্ঠী বিবৃতি দিয়ে বলেছে, ‘‘মনোজ বাদালে রাজস্থান রয়্যালসের সঙ্গেই থাকছেন। দলের প্রতি তাঁর সমর্থন অব্যাহত থাকবে। প্রাক্তন মালিক গোষ্ঠী এবং বর্তমান মালিক গোষ্ঠীর মধ্যে সেতুর কাজ করবেন তিনি। আইপিএল নিয়ে তাঁর গভীর জ্ঞান এবং অভিজ্ঞতা দলকে উপকৃত করবে।’’ রাজস্থান রয়্যালস-এর পুনর্গঠিত পরিচালনা পর্ষদে লক্ষ্মী এন. মিত্তল, আদিত্য মিত্তল, ভানিষা মিত্তল-ভাটিয়া, আদার পুনাওয়ালা এবং বাদলে অন্তর্ভুক্ত থাকবেন। 

 

বক্স অফিসে চাঙ্গা ‘রাজা শিবাজি’, ৪০ কোটি আয়ের পথে রিতেশ দেশমুখের ছবি

৪৩তম জন্মদিনে তিরুপতি মন্দিরে তৃষার প্রার্থনা, ভোটগণনার দিনে বাড়ল আলোচনার ঝড়

৯ বছর পর PSL চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি, বাবর আজমের হাতে ট্রফি তুলে দিলেন নকভি

রিলস বানাতে গিয়ে ট্রেনের সিট ছিঁড়ে ভিডিও শুট! দুই যুবকের কাণ্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

তেজী ঘোড়ার মতো ছুটছে শেয়ারবাজার, কয়েক মিনিটে লগ্নিকারীদের পকেটে ৪ লক্ষ কোটি

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

বাসস্টপে মহিলার পাশে দাঁড়িয়ে হস্তমৈথুন বৃদ্ধের, ভিডিও ভাইরাল

‘সব কার্ড আমার কাছে’, ইরানের সঙ্গে যুদ্ধের আবহে ছবি পোস্ট করে কোন বার্তা ট্রাম্পের?

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

হঠাৎই উধাও জিও-র ২০৯ টাকার প্ল্যান! কেন এমন সিদ্ধান্ত?

Amazon Great Summer Sale শুরু, কোন পণ্যে মিলবে ৬৫% পর্যন্ত ছাড় জানেন?

রাজস্থানের মালিকানা বদল নিয়ে আইনি জটিলতা