ক্ষোভে ফুঁসছে ঢাকাবাসী, ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে চারদিন ধরে গণধর্ষণ

ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানীর লালবাগ থেকে এক একাদশ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে চারদিন ধরে গণধর্ষণ করেছে একদল নরপিশাচ। বুধবার বিকালে ওই নির্যাতিতা ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ফেলে যায় ধর্ষকরা। পরে এক পথচারি আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তদন্তে নেমে ইতিমধ্যেই ধর্ষকদের শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্তদের ধরতে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের চরম শাস্তির দাবিতে সরবও হয়েছেন তাঁরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ ফেব্রুয়ারি সকাল দশটা নাগাদ প্রাইভেট টিউশনিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল নির্যাতিতা কলেজছাত্রী। লালবাগের ১০ নম্বর গলিতে পৌঁছনোর পরে শুভ ও আলামিন নামে দুই দুষ্কৃতী তাকে জোর করে তুলে নিয়ে যায়। এক গোপন ডেরায় নিয়ে গিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করে। শুধু তাই নয়, তার পর থেকে টানা চারদিন লাগাতার ধর্ষণ করা হয় ছাত্রীটিকে।  বুধবার বিকেল পৌনে তিনটে নাগাদ টিএসসির রাজু ভাস্কর্যের সামনে তাকে ফেলে যায়।

রাস্তার উপরে ওই ছাত্রীকে পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন এক পথচারি। তাঁকেই গোটা ঘটনার কথা জানায় নির্যাতিতা। ওই পথচারিই মানবিকতা দেখিয়ে ছাত্রীটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতার মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির কোন ধারা প্রয়োগ করা হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। খোদ রাজধানীর বুকে প্রকাশ্য দিবালোকে এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে টানা চারদিন ধরে ধর্ষণ করার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা।

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ