স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুটার কিনবেন ভেবে গিয়েছিলেন, আর ফিরলেন বিলাসবহুল গাড়ির মালিক হয়ে! ছেলের এই দারুণ সারপ্রাইজে বাবা-মায়ের চোখে বিস্ময় আর আনন্দের অশ্রু-মুহূর্তেই মন ছুঁয়ে গেল সবার। এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের অভিনব চমক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি নিজের বাবা-মাকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়ে চমকে দিলেও, আগে তাঁদের বিশ্বাস করান যে এটি শুধুমাত্র একটি সাধারণ স্কুটার।

সিদ্ধার্থ ভাদৌরিয়া নামের ওই যুবক পুরো ঘটনাটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, তিনি আগে থেকেই তাঁর মাকে বোঝান যে বাবার জন্য একটি স্কুটার কেনা হয়েছে। ফলে পরিবারের সদস্যরা সেই প্রত্যাশা নিয়েই পার্কিং এলাকায় পৌঁছান। ঘটনার মোড় ঘোরে ঠিক তখনই, যখন তাঁর মা-বাবার হাতে গাড়ির চাবি তুলে দেন এবং গাড়িটি খুলতে বলেন। বোতাম চাপার সঙ্গে সঙ্গেই পাশেই দাঁড়িয়ে থাকা একটি ঝকঝকে বিএমডব্লিউ গাড়ির লাইট জ্বলে ওঠে এবং সেটি আনলক হয়ে যায়। হঠাৎ এই দৃশ্যে বাবা-মা দুজনেই স্তম্ভিত হয়ে পড়েন। 

 

View this post on Instagram

 

A post shared by SiddhaRth BhadauRia (@siddharthbhadauria)

আরও পড়ুন: এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

প্রথমে তাঁরা বুঝতেই পারেননি যে গাড়িটি সত্যিই তাঁদের জন্য। কয়েক মুহূর্তের মধ্যে বিষয়টি পরিষ্কার হতেই আবেগে ভেঙে পড়েন মা, আর বাবার মুখেও ফুটে ওঠে নিঃশব্দ বিস্ময়। সেই মুহূর্তটি দ্রুতই আনন্দের রুপ নেয়। ছেলে তাঁদের গাড়িতে বসতে বলে এবং ঘুরে আসতে উৎসাহিত করেন। ভিডিওটি প্রকাশের পর নেটমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই মন্তব্য করেছেন, আসল চমকের আগেই বাবা-মায়ের মুখে যে আনন্দ দেখা গিয়েছিল, সেটিই সবচেয়ে স্পর্শকাতর। তাঁদের কাছে উপহারের দাম নয়, সন্তানের ভালোবাসাই বেশি গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করেছেন অনেক দর্শক। অনেকে আবার মায়ের আবেগঘন প্রতিক্রিয়াকে অত্যন্ত আন্তরিক বলে উল্লেখ করেছেন। তাঁদের মতে, এই ধরনের মুহূর্ত আসলে বছরের পর বছর ধরে জমে থাকা ভালোবাসা ও ত্যাগের বহিঃপ্রকাশ।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান