Loading live market data...
Loading active stocks...
Connecting...

ছেলের বিয়ের দিনই চিরবিদায় বাবার, শেষকৃত্য শেষে বিয়ের পিঁড়িতে বর

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! লখনউয়ের মোহনলালগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনায় মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশ বদলে গেল শোকে। যে বাড়িতে ছেলের বিয়ের আনন্দে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই বাড়িতেই বিয়ের শোভাযাত্রা বের হওয়ার কয়েক ঘণ্টা আগে মৃত্যু হলো পরিবারের কর্তার। বাবার শেষকৃত্য সম্পন্ন করার পর চোখে জল নিয়েই বরের সাজে বিয়ের উদ্দেশে রওনা দিলেন ছেলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিগোহন গ্রামের কৃষক ভাই লাল বহু স্বপ্ন নিয়ে ছেলে রিঙ্কু কাশ্যপের বিয়ের আয়োজন করেছিলেন। বাড়িতে আত্মীয়-স্বজনদের ভিড়, অতিথিদের আনাগোনা এবং বিয়ের উৎসব ঘিরে কয়েকদিন ধরেই ছিল উৎসবের আবহ। ছেলের বিয়েকে স্মরণীয় করে তুলতে কোনও খামতি রাখেননি তিনি। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন ভাই লাল। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করান। তবে অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। দুর্ভাগ্যজনকভাবে সেদিনই সন্ধ্যায় বের হওয়ার কথা ছিল রিঙ্কুর বিয়ের শোভাযাত্রা। বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা পরিবার ভেঙে পড়ে। বাড়িতে নেমে আসে শোকের ছায়া।

আরও পড়ুন: পানিহাটিতে বোমাবাজি, আহত ৫ বিজেপি সমর্থক

মঙ্গলবার সন্ধ্যায় বাবার শেষকৃত্য সম্পন্ন করেন তিনি। পরে পরিবারের প্রবীণ সদস্যদের সিদ্ধান্তে খুব সাধারণভাবেই বিয়ের অনুষ্ঠান করার কথা ঠিক হয়। কোনও ব্যান্ড, ডিজে বা জাঁকজমক ছাড়াই হাতে গোনা কয়েকজনকে সঙ্গে নিয়ে রিঙ্কু রওনা দেন রায়বরেলির দিকে। কনের পরিবার ঘটনাটি জানতে পেরে তারাও মর্মাহত হয়ে পড়েন। শেষ পর্যন্ত দুই পরিবারই কোনরকম বিয়ের সমস্ত আচার সম্পন্ন করে।

অতিথিদের চমক দিতে দুপুরের মেনুতে রাখুন চিকেন ধোঁকা

প্রেশার কুকারে ২ সিটিতেই বানান তুলতুলে রসগোল্লা, দোকানের মিষ্টিও হার মানবে

সহকর্মীকে বিশ্বাস করে স্বপ্নের চাকরির সুযোগ হারালেন ইন্টার্ন বন্ধু! ভাইরাল পোস্ট ঘিরে বিতর্ক

বঙ্গে পদ্ম ফুটতেই ‘দলবদলু’? বিজেপির সদস্যপদ ‘রিনিউ’ বিতর্কে কী বললেন রূপাঞ্জনা?

বাড়ির বাধানিষেধে অতিষ্ঠ হয়ে পরিবারের সঙ্গে যা করলেন তরুণী…

শচিনের সঙ্গে ভারতীয় দলে অভিষেক, কঠিন অসুখে ভুগছেন প্রাক্তন এই ফাস্ট বোলার

পাঞ্জাবে অর্থ পাচার এবং জিএমএডিএ দুর্নীতিতে ইডির বড় পদক্ষেপ, তল্লাশি ১২টি স্থানে

মালদায় বিজেপি সমর্থককে কুপিয়ে ‘খুন’, আহত আরও ২

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

চন্দ্রনাথ হত্যা তদন্তের নজর এলাকার সিসিটিভিতে, গঠন ৩ সদস্যের টিম

সম্পূর্ণ যুদ্ধ থামাতে কবে হবে ইরানের সঙ্গে চুক্তি? সময় জানিয়ে দিলেন ট্রাম্প

দল হারলেও ‘জিতে’ গেলেন কুপার কনোলি, আইপিএলে ২২ বছর বয়সে ভাঙলেন বহু রেকর্ড