সম্পূর্ণ যুদ্ধ থামাতে কবে হবে ইরানের সঙ্গে চুক্তি? সময় জানিয়ে দিলেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিররি জারি রয়েছে। এখনও পর্যন্ত যুদ্ধ থামানোর জন্য মেলেনি কোনও সমাধানসূত্র। চলছে একে অপরের উপর শর্ত আরোপের পালা। এই আবহেই ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা বা চুক্তি নিয়ে বড় আপডেট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী এক সপ্তাহের মধ্যে এই চুক্তি হতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে বুধবার (৬ মে) ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বায়ার একটি লাইভ অনুষ্ঠানে  এই তথ্য  জানিয়েছেন। বায়ার বলেছেন, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। সেই কথোপকথনের সময় প্রস্তাবিত সমঝোতা স্মারক (MoU) নিয়ে ট্রাম্প আশাপ্রকাশ করেছেন। তারপরেই ট্রাম্পের কথা উল্লেখ করে বায়ার বলেন, সবকিছু ঠিক থাকলে  এক সপ্তাহের মধ্যেই চুক্তি চূড়ান্ত হতে পারে।

আরও পড়ুন: গ্রামের একটি সাধারণ বাড়ির আলমারির দরজা খুলতেই পুলিশের চক্ষু চড়কগাছ , গ্রেফতার ৪ 

সূত্রের খবর, এই চুক্তির মূল শর্ত হিসেবে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথমত, ইরান থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া ও দ্বিতীয়ত, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক রাখা  নিশ্চিত করা। বুধবারেই হোয়াইট হাউসে ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, তিনি এটাও জানান ইরান আমেরিকার সঙ্গে চুক্তি করতে আগ্রহী। তবে শেষ পর্যন্ত কী  হবে সেটা সময় বলবে বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর একযোগে আঘাত হানে আমেরিকা ও ইজরায়েল। পাল্টা জবাবে ইরান ইজরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন বন্ধুদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় । বন্ধ করে দেয়  হরমুজ প্রণালি। পরে যদিও সেই বিধিনিষেধ কিছুটা শিথিল করে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে   স্থায়ী কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষই। 

 

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম