বঙ্গে পদ্ম ফুটতেই ‘দলবদলু’? বিজেপির সদস্যপদ ‘রিনিউ’ বিতর্কে কী বললেন রূপাঞ্জনা?

বছর চারেক আগে পদ্মশিবির থেকে দূরত্ব বাড়ানো রূপাঞ্জনা নাকি ছাব্বিশের ভোটের রেজাল্ট বেরোনোর পরেই বিজেপির সদস্যপদে পুনর্নবীকরণ (Renew) হয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের বাংলায় একের পর এক নেতা-নেত্রী ডিগবাজি খাচ্ছে। সোমবার (৪ মে) ভোট গণনা ফলাফলে বিজেপির বিপুল জয়ের পর থেকেই গেরুয়া শিবিরের গুণগান তৃণমূলের নেতা-নেত্রীর মুখে মুখে। বাদ যাননি তরকারাও। দেব, কাঞ্চন মল্লিক থেকে শুরু করে একাধিক টলিউড তারকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপিকে শুভেচ্ছা জানিয়েছেন। যাঁরা ভোটের আগে জোরকদমে তৃণমূলের হয়ে প্রচার চালিয়েছিলেন। সেই তালিকায় নাম রয়েছে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্ররও। যিনি এক সময় বিজেপি করলেও গতবছর দল বদলে তৃণমূলে যোগদান করেন। শুধু তাই নয়, নির্বাচনের আগে বিজেপি নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। তখন বলেছিলেন, বিজেপি নেতা-কর্মীরা নাকি চোখ দিয়ে নারীদের ধর্ষণ করেন। এবার নেটভুবনে ভাইরাল হওয়া একটি পোস্ট দাবি করছে, বছর চারেক আগে পদ্মশিবির থেকে দূরত্ব বাড়ানো রূপাঞ্জনা নাকি ছাব্বিশের ভোটের রেজাল্ট বেরোনোর পরেই বিজেপির সদস্যপদে পুনর্নবীকরণ (Renew) হয়েছেন। সত্যিই কী তাই?

এই বিষয়ে অভিনেত্রী একটি সংবাদমাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন, কোনও কারণবশত অযথা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। ‘গ্যাসলাইটিং’ করা হচ্ছে। হিন্দুরাই তো পরিবর্তন চেয়েছিল, এখন তাঁদের সেই স্বাদ নেওয়া উচিত। পাশাপাশি গতকাল রাত থেকেই ওই ভাইরাল স্ক্রিনশটের জেরে তাঁকে লাগাতার নিন্দা সমালোচনার মুখে পড়তে হয়েছে, সেই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, বাংলার রাজনীতি নিয়ে তাঁর আর কোনও আগ্রহ নেই। এবার তাঁর পরিবারকে ছেড়ে দেওয়া হোক। রুদ্রনীল জেতার পর যাঁরা ওঁকে একসময় পছন্দ করত না, তাঁরাও ওর পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন। এর থেকে বড় পাল্টিবাজ আর কে হতে পারে!

প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় ফুটেছে পদ্মফুল, ফলাফলে দিকে দিকে গেরুয়া ঝড় উঠেছে। এরপরেই বাংলার সিনে ইন্ডাস্ট্রির কাজের নিয়ম নিয়ে একগুচ্ছ প্রশ্ন ছুঁড়েছিলেন রূপাঞ্জনা। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি বলেছিলেন, টলিউডে লবিবাজি হওয়ার কারণে কাজ পাচ্ছেন না তিনি, তাই বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু একুশে বিধানসভা নির্বাচনে বিজেপি হারতেই মোহভঙ্গ হয় তাঁর। গত বছর একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল মঞ্চে দেখা যায় তাঁকে। তখনই আনুষ্ঠানিকভাবে ঘরবদলে জোড়া ফুলে যোগ দেন তিনি। জানান, বিজেপি করা তাঁর পক্ষে আর সম্ভব নয়। গতবছর তৃণমূলে যোগ দিয়েই তিনি বলেছিলেন, ‘এবার মনে হচ্ছে খোলা বাতাসে নিশ্বাস নিচ্ছি।’ বহুবার তিনি মমতার ‘শাসক ঘনিষ্ঠ’ তকমাও পেয়েছিলেন তিনি। কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি জিততেই তিনি টলিউডের কাজকর্মের নিয়মবিধি নিয়ে প্রশ্ন তুলে বলেন যে, ‘এবার এগোতে পারবো তো আমরা? ভোট হয়ে যাওয়া অবধি থামতে বলা হয়েছিল। কাজের জায়গায় কতটা সময় কাজ করব? শিল্পীদের মাইনে কি এক মাসের জায়গায় সেই পঞ্চান্ন দিন পরে পাওয়া যাবে? মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদে কি এখনও লীনা গঙ্গোপাধ্যায় থাকবেন?’ এই আবহেই রুপাঞ্জনার বিজেপি সদস্যপদ ‘রিনিউ’-এর পোস্ট নিয়ে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল