চন্দ্রনাথ হত্যা তদন্তের নজর এলাকার সিসিটিভিতে, গঠিত হল সিট

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে গুলি করে খুন! বুধবার (৬ মে) রাতে মধ্যমগ্রামে প্রকাশ্যে গাড়ি থামিয়ে গুলি করা হয় বলে অভিযোগ। গুলিতে ছিন্নভিন্ন হয়ে যায় চন্দ্রনাথের শরীর। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় গুরুতর আহত হন তাঁর গাড়ির চালক বুদ্ধদেব বেরা। হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তেরা এখনও অধরা।অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে এলাকার বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ওই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের খোঁজ চলছে বলে সূত্রের খবর।

বৃহস্পতিবার (৭ মে) সকালে ঘটনাস্থলে পৌঁছেছেন সিআইডি-র আধিকারিকেরা। সঙ্গে রাজ্য পুলিশের কর্তারাও রয়েছেন। সিআইডি এবং রাজ্য পুলিশের সদস্যদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। তারা তদন্ত শুরু করেছে। আততায়ীরা কোন রাস্তা দিয়ে এসেছিলেন ও কোন রাস্তা দিয়ে পালিয়ে যায়, তা জানতে শুধু ঘটনাস্থল নয়, যশোর রোড, মধ্যমগ্রাম ও লাগোয়া অঞ্চলের সিসিটিভি-র ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।

বারাসত মেডিক্যাল কলেজ ইতিমধ্যে তিন সদস্যের একটি টিম তৈরি করেছে চন্দ্রনাথ রথের দেহ ময়নাতদন্ত করার জন্য। একজন বিভাগীয় প্রধান এবং দু’জন সহকারী অধ্যাপক রয়েছেন তিন সদস্যের টিমে। এদিন ভোররাতে নার্সিংহোম থেকে চন্দ্রনাথের দেহ ময়নাতদন্তের জন্য বারাসত মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে বলে খবর।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই হত্যাকাণ্ড অতি সুপরিকল্পিত এবং পেশাদার খুনিদের কাজ। যেভাবে জনবহুল এলাকায় গাড়ি থামিয়ে খুব কাছ থেকে পর পর গুলি চালানো হয়েছে, তাতে স্পষ্ট যে আততায়ীরা খুনের উদ্দেশ্য নিয়েই এসেছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, চন্দ্রনাথবাবুর শেষ নিঃশ্বাস পড়া পর্যন্ত ঘাতকরা সেখানে অপেক্ষা করেছিল। মৃত্যু নিশ্চিত জেনে তবেই তারা চম্পট দেয়।

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি