‘আমরা আবার স্বাধীনতা পেলাম’, ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বললেন মমতাশঙ্কর

Share:

নিজস্ব প্রতিনিধি: জমজমাট শনিবার। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন সরকারের শপথ অনুষ্ঠানের জমকালো আয়োজন হয়েছিল ব্রিগেড ময়দানে। গোড়া থেকেই কৌতূহল ছিল, সংশ্লিষ্ট অনুষ্ঠানে টলিপাড়ার কোন কোন সেলেবদের দেখা যাবে? কারণ, সরকার বদলের পর থেকেই পালাবদলের আবহ নজর পড়েছে টলিউডেও। 

বঙ্গে প্রথম বিজেপি সরকারের এই শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সবথেকে বড় চমকটি দিলেন টলিউড সুপারস্টার জিৎ। রাজনীতি থেকে চিরকাল নিরাপদ দূরত্ব বজায় রাখা এই অভিনেতার ব্রিগেডের মঞ্চে উপস্থিতি বর্তমানে টলিপাড়া থেকে রাজনৈতিক মহল, সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি। চোখে রোদচশমা। নিরাপত্তাবলয় বেষ্টিত হয়ে এদিন ব্রিগেডে শপথগ্রহণের অনুষ্ঠানে প্রবেশ করতে দেখা যায় জিৎকে। এছাড়াও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত হয়েছিলেন টলিপাড়ার ছোটপর্দা থেকে বড়পর্দার অনেক শিল্পীই। খুব প্রত্যাশিতভাবে এদিন দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। দেখা মিলেছে টেলিপাড়ার অনেক শিল্পীদের। 

এদিন ব্রিগেডে অতিথিদের আসনে দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী. মমতা শঙ্কর-সহ আরও অনেক পরিচিত মুখ। শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বেরিয়ে মমতাশঙ্কর বললেন, ‘সবাইকে দেখে মনে হল খুব খুশি। মনে হচ্ছে আমরা আবার স্বাধীনতা পেলাম। শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষের ভাল হোক। আমাদের সৎ হতে হবে। আমাদের নিয়মের মধ্যে থাকতে হবে। না হলে কেউ এসে কিছু করতে পারবেন না। অন্যায় দেখলে শাস্তি দিতে হবে।‘

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মেগা অ্যালার্ট, ভিজবে কলকাতাও

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!