Loading live market data...
Loading active stocks...
Connecting...

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, শনিবার বিজেপি শুভেন্দু সহ ছ’জন বিধায়ক শপথ নেওয়ার পরই রাজ্য-রাজনীতিতে আলোড়ন পড়ে গেল। কারণ, কলকাতা পুরসভার জোড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট মেয়র ফিরহাদ হাকিম। আচমকা এই ঘটনা কেন ঘটল? যার উত্তর খুঁজছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং বিজেপির কয়েকজন নেতা।

এদিকে আজ সকালে সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করেন ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী। সেখানে সরাসরি কারোর নাম উল্লেখ না করেও মহাভারতের ধৃতরাষ্ট্রের কথা উল্লেখ করেন তিনি। এমনকি, চোখ বন্ধ করে না থেকে খোলার পরামর্শও দেন তিনি। প্রিয়দর্শিনীর ফেসবুক পোস্ট নিয়ে রীতিমতো ঝড় উঠে গিয়েছে রাজনীতির ময়দানে।

অন্যদিকে, মেয়ের এই ফেসবুক পোস্টের পরই বাবা ফিরহাদের এমন সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্বকেও ভাবিয়ে তুলেছে। তাহলে কি মেয়ের পদ থেকে সরে যেতে চাইছেন ফিরহাদ? বিজেপিতে যোগ দিতে চলেছেন হাকিম? রাজ্যের সাহায্য মিলবে না বলেই কি লেফট হলেন? এই সমস্ত প্রশ্নের কোনও উত্তরই দেননি ফিরহাদ হাকিম।

তৃণমূলের অন্দরে ফিরহাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব কোনো গোপন বিষয় নয়। বিশেষ করে অভিষেকের প্রস্তাবিত ‘এক ব্যক্তি এক পদ’ নীতি এবং দলে বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন ববি হাকিম। এবার তাঁর কন্যার এই বিদ্রোহী অবস্থান সেই সংঘাতকেই অন্য মাত্রা দিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ববি হাকিমের মেয়ের এই ‘বিদ্রোহ’,  দলের খারাপ সময়ে সংগঠনের দুর্বলতাকেই প্রকাশ করেছে। পাশাপাশি আরও একটি বিষয় উঠে আসছে। আগামী দিনে নতুন কোনও মেরুকরণের ইঙ্গিতও হতে পারে, তা নিয়ে সংশয় রয়েছে।

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার দুপুরে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

সীমান্ত শহর বনগাঁকে ‘গুন্ডা মুক্ত’ করার প্রতিশ্রুতি মন্ত্রী অশোক কীর্তনিয়ার

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?