জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার (১০ মে) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্লে-অফের লড়াইয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি লখনউ ও চেন্নাই।  ধোনিকে ছাড়াই খলতে নেমেছে চেন্নাই। প্রথমে ব্যাট করে ঝড়ো ইনিংস খেলেন জশ ইংলিস। তাঁর চওড়া রানে ভর করে লখনউ ৬ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে। অর্থাৎ ম্যাচ জিততে চেন্নাইয়ের প্রয়োজন ২০৪ রান।  মাত্র ১৫ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছে জশের। বড় রান করতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক ঋষভ পন্থ ও দাপুটে ওপেনার নিকোলাস পুরান।  

এদিন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড টস জিতে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। একমাত্র দাপট দেখিয়েছেন জশ ইংলিস। শতরানের দোরগোড়া থেকে ফিরেছেন তিনি। ওভারটনের বলে সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে ৩৩ বলে ৮৫ রান করে আউট হন তিনি।  নেমেই আউট হয়ে যান নিকোলাস পুরান। ৩ বলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন তিনি। এদিন বড় রান করতে ব্যর্থ হয়েছেন মিচেল মার্সও। ১০ বলে মাত্র ১০ রান করেছেন তিনি। তাঁকে ফিরিয়েছেন অংশুল কম্বোজ। ওভারটন তিনটি উইকেট শিকার করেছেন।  অধিনায়ক ঋষভ পন্থ ১২ বলে ১৫ রান করে ফিরেছেন। চেন্নাইয়ের বোলারদের দাপটে কার্যত ধরাশায়ী হয়েছে লখনউ। শুরুটা ভালো খেললেও যত সময় যায় ততই উইকেট পড়তে থাকে। তবে শেষ কয়েকটি ওভারে আবার দাপিয়ে খেলতে শুরু করে লখনউ।  অক্ষত রঘুবংশী ১৮ বলে ১৮ রান করে আউট হন।  তাঁকেও  ফেরান ওভাটন। ১২ বলে ১৭ রান করে আউট হন হিম্মত সিং। ২৫ বলে ৪৩ রান করে অপরাজিত থেকেছেন শাহবাজ আহমেদ। 

আরও পড়ুন: দুর্দান্ত ফর্মে থাকলেও চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন না কেন? সঞ্জুর উত্তরে মুগ্ধ সকলে

উল্লেখ্য, চলতি মরশুমে চেন্নাই সুপার কিংস দশটি ম্যাচের মধ্যে পাঁচটিতে  জিতেছে এবং তাদের পয়েন্ট ১০। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টস দশটি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে এবং তাদের পয়েন্ট ছয়।  আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস এখন পর্যন্ত ছয়টি ম্যাচ একসঙ্গে খেলেছে।  চেন্নাই   দুটি ম্যাচে  এবং লখনউ জিতেছে তিনটি ম্যাচে। একটি ম্যাচ ড্র হয়েছিল।  

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে