Loading live market data...
Loading active stocks...
Connecting...

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য একটা ছোলার ডাল, আর তাতেই কারুকার্য করে তাক লাগালেন শিল্পী। তাঁর হাতের ছোঁয়ায় বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ ফুটে উঠল ছোলার ডালের উপর। এমনই সৃজনশীল কাজ করলেন নদিয়ার রানাঘাটের রামনগরের বাসিন্দা মানিক দেবনাথ। তিনি বরাবরই শুভেন্দু অধিকারীর ভক্ত। আর ভক্ত হয়ে অনুরাগীকে সম্মান জানাতে এই বিশেষ শৈল্পিক কাজের নিদর্শন রাখলেন মানিকবাবু। 

২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিপুল জনাদেশ পেয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। বাংলার নবম ও বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে গত শনিবার ব্রিগেডে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু। আর সেই এই গোটা বিষয়টি নিয়ে বেজায় আপ্লুত মানিকবাবু। তবে শুভেন্দু অধিকারী এবারে মুখ্যমন্ত্রী হচ্ছেন এই বিশ্বাস ছিল তাঁর মনে। শিল্পী মানিক দেবনাথের কথায়, ‘তাঁর আত্মবিশ্বাস ছিল বিজেপি এবার বাংলায় ক্ষমতায় আসবেই। আর মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী।’  শুভেন্দু অধিকারীকে গোটা দেশের মানুষের কাছে তুলে ধরতে শুরু করেন তাঁর শিল্পকলা। একটিমাত্র ছোলার ডালের উপর ফুটিয়ে তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

আরও পডুন: পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

জানা যায়, শিল্পী মানিক দেবনাথের ৬৫ বছর বয়সে তাঁর শিল্পকলা ছড়িয়ে গেছে দেশ-বিদেশে। ইতিমধ্যে রাশিয়াতে তাঁর তৈরি ছবি গিয়েছে মিউজিয়ামে। এর আগেও শিল্পীর হাতে ফুটে উঠেছেন অতীতের রাজ্যপাল সহ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সহ খ্যাতনামা বিশিষ্টজনরা। এবার শুভেন্দু অধিকারী ফুটে উঠল এক টুকরো ছোলার ডালে। উল্লেখ্য, ৩৪ বছর বাম শাসনের পর ১৫ বছর রাজ্যকে শাসন করে তৃণমূল সরকার। স্বাধীনতার পর এই প্রথম রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। তাই এই সময়কে স্মরণীয় করে রাখতে শিল্পীর অভিনব প্রয়াস দেখলেন সকলে। রানাঘাটের ৬৫ বছরের শিল্পী মানিক দেবনাথের এই কারুকার্যকে ধন্যবাদ জ্ঞাপন করেছে নদিয়া জেলা বিজেপি নেতৃত্ব।

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

দেশের মধ্যে সেরা ৫ গনপতি বাপ্পার মন্দির! জানেন কী কোথায় ?

ঘামাচির অত্যাচারে অতিষ্ঠ ? জেনে নিন কিছু ঘরোয়া উপায়

জেনে নিন ভিটামিন সি সম্পর্কে অজানা তথ্য

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি