মমতার নিরাপত্তায় কোনও খামতি নয়, কলকাতা পুলিশকে কড়া বার্তা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক সৌজন্যতা দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কোনও গাফিলতি বা খামতি যেন না থাকে, আজ, সোমবার কলকাতা পুলিশকে এমনই বার্তা দিয়েছেন শুভেন্দু। সাতবারের সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান। সেই নিরাপত্তা বহাল রাখা হবে। সঙ্গে অতিরিক্ত কোনও নিরাপত্তা যদি তাঁর প্রয়োজন হয় সেটাও দিতে কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পডুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

আজ, সোমবার নবান্নে রাজ্যের আইপিএস ও আইএএসদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। তার আগে নবান্নে কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই তিনি স্পষ্ট নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন বর্ষীয়ান মহিলা নেত্রী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার নিরাপত্তায় কোনও গাফিলতি যেন না হয়। কলকাতা পুলিশ কমিশনারকে ওনার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের ধারণা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি এটা একটি সৌজন্যমূলক আচরণ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদলের পর থেকেই দেখা যাচ্ছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মাঝে মধ্য়েই বিক্ষোভ দেখাচ্ছেন কিছু ব্যক্তি। এরকম বিষয়কে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটাও নজর দিতে কলকাতার সিপিকে নির্দেশ দিয়েছেন শুভেন্দু।

এছাড়াও এদিনের বৈঠকে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশ কিছু নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। নির্ভয়ে কাজ করতে ও কড়া হাতে দুষ্কৃতী দমন করতে নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী।

চাকরি ছেড়ে পাহাড়ে ম্যাগির দোকান, একদিনে যুবকের আয় ২৪ হাজার টাকা

স্কুলের মধ্যে ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মার! ভাইরাল শিক্ষকের কীর্তি

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ড্রোন হামলা ইজরায়েলের, নিহত ১৫

কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে

কেরলমের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার অবসান, কুর্সিতে বসছেন সতীশন

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

ঢেঁড়স দিয়ে বানান সন্ধ্যার স্ন্যাকস, জেনে নিন রেসিপি

১০ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘গার্লিক বাটার বেকড স্যামন’

রাজ্যে প্রায় ৬ হাজার সরকারি কর্মী নিয়োগ হবে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের