মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা-রাজনীতিবিদ সি জোসেফ বিজয়। রাজ্যের মন্দির, স্কুল এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি মদের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। আর এই সিদ্ধান্তের পরই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে প্রশংসা করলেন অভিনেতা বিশাল ওমদের দোকান বন্ধের ঘোষণা বিজয়ের, ‘এই পদক্ষেপ চালিয়ে যেতে হবে’ বললেন কামাল হাসান, প্রশংসায় বিশাল।

নিজের ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) এক ভিডিও বার্তা পোস্ট করে বিশাল লেখেন, “আপনাকে কুর্নিশ। প্রিয় মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, স্কুলের আশপাশের মদের দোকান বন্ধ করার সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। কী দুর্দান্ত পদক্ষেপ!’ বিশাল লিখেছেন, ‘স্কুলের পাশে TASMAC মদের দোকান থাকার কারণে বহু ছাত্রী হেনস্থার শিকার হতো।’ পোস্টে তিনি আরও লেখেন, “ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজ আপনাকে এবং আপনার সরকারকে স্যালুট জানাই।”

অন্যদিকে, কমল হাসান লিখেছেন, ‘মন্দির, স্কুল, কলেজ ও বাসস্ট্যান্ডের কাছে থাকা মদের দোকান বন্ধের এই সিদ্ধান্ত জনমুখী পদক্ষেপ। তামিলনাডুর সাধারণ পরিবারের দীর্ঘদিনের দাবি ছিল এই ধরনের দোকানগুলি সরিয়ে দেওয়ার। সরকারকে মদ বিক্রি নয়, বরং মদ্যপান নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে। এই ৭১৭টি মদের দোকান বন্ধের মাধ্যমে যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা আরও বিস্তৃত করা উচিত। এই পদক্ষেপ চালিয়ে যেতে হবে।’ 

আরও পড়ুন: হাসপাতালে অ্যাম্বুলেন্স আসতে দেরি, ছটফট করতে করতে মৃত্যু রোগীর 

উল্লেখ্য, সম্প্রতি তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিজয়ের নেতৃত্বাধীন TVK দল ২৩৪টির মধ্যে ১০৮টি আসনে জয় পায়। যদিও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের থেকে ১০টি কম থাকায় সরকার গঠনে কিছুটা সময় লাগে। পরে কংগ্রেস, দুই বাম দল এবং বিদুথলাই চিরুথাইগল কাচ্চির সমর্থনে সরকার গঠন করে TVK। এদিকে বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণাণ। অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এবং বিজয়ের মায়ের সঙ্গে আলিঙ্গনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে তৃষার একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরেও নতুন করে জল্পনা শুরু হয়েছে। 

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

গাড়ি কেনার স্বপ্ন পূরণ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাশি মিলিয়ে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে?

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী