Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

কান চলচ্চিত্র উৎসবের জন্যে সোমবারই (১১ মে) ফ্রান্সে পৌঁছেছেন অভিনেত্রী আলিয়া ভাট। এ বছর দ্বিতীয়বার তিনি কানে ভারতের প্রতিনিধিত্ব করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কান চলচ্চিত্র উৎসবের জন্যে সোমবারই (১১ মে) ফ্রান্সে পৌঁছেছেন অভিনেত্রী আলিয়া ভাট। এ বছর দ্বিতীয়বার তিনি কানে ভারতের প্রতিনিধিত্ব করছেন। গতকাল সোমবার অভিনেত্রীকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। পাশাপাশি তাঁকে ফ্রান্স রিভিয়েরায়ে অবতরণের পরেও কালো পোশাকে দেখা যায়। তাঁর অসাধারণ লুক সকলকে মুগ্ধ করেছিল। অভিনেত্রী গ্লোবাল বিউটি ব্র্যান্ড লরিয়ালের একজন ভারতীয় অ্যাম্বাসাড র। পাশাপাশি বলিউড ডিভা তথা প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনও লরিয়াল ব্র্যান্ডের একজন ভারতীয় ambassador। যাই হোক, প্রতি বছরই কানে ভারতীয় তারকাদের দেখার জন্যে অপেক্ষায় থাকেন ভক্তরা।

 

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

বিশেষ করে, রেড কার্পেটে তাঁদের উপস্থিতি সকলের নজর কেড়ে নেয়। যাই হোক, এ বছর ৭৯ তম কান চলচ্চিত্র উৎসবে একাধিক ভারতীয় তারকাদের দেখা যাবে। তবে ভারতীয় তারকা হিসেবে আলিয়াকেই এ বছর প্রথম কানে দেখা গিয়েছে। ইতিমধ্যেই তাঁর রেড কার্পেটে উপস্থিত হওয়ার লুকও ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীকে স্ট্রাকচার্ড করসেট বল গাউনে দেখা গিয়েছে। কিন্তু তাঁর শরীরে কোনও গয়না দেখা যায়নি। তাঁকে গাড়ি থেকে নেমে দুজনের হাত ধরে অনুষ্ঠানস্থলের দিকে এগোতে দেখা গিয়েছে। ২০২৫ সালে আলিয়াকে প্রথম কান চলচ্চিত্র উৎসবে দেখা গিয়েছিল। এ বছর লরিয়ালের ব্র্যান্ড ambassador হিসেবে আলিয়া কানে ভারতের প্রতিনিধিত্ব করবেন।

 

তবে একটি বিষয় এখন আলোচনায় রয়েছে, সেটা হল, একটি ইনস্টাগ্রাম ভিডিও। মার্টিনেজ হোটেলের ছাদ থেকে ল’রিয়াল ব্র্যান্ডের একটি পোস্টার টাঙানো হয়েছে। যেখানে আলিয়া ছাড়াও এই ব্র্যান্ডের আরও অভিনেত্রী ambassador-দের ছবি রয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে, সেখানে ঐশ্বর্য রাই বচ্চনের মুখ নেই। অথচ তিনিই লরিয়াল ব্র্যান্ডের প্রথম ভারতীয় মুখ। তাতেই ভক্তরা ক্ষুব্ধ হয়েছেন, সবাই প্রশ্ন তুলে বলেছেন যে, কেন এত বছরের ব্র্যান্ডের মুখ ঐশ্বর্যকে ওই পোস্টারে দেখা যায়নি। তবে এই বিতর্ক নিয়ে ব্র্যান্ডটি এখনও কোনও মন্তব্য করেননি। এদিকে আলিয়ার হাতে এখন স্পাই ছবি ‘আলফা’ রয়েছে। যেখানে তিনি শর্বরীর সঙ্গে স্ক্রিন ভাগ করে নেবেন। এছাড়াও তাঁর হাতে সঞ্জয় লীলা বনশালির ‘love and war’ ছবিতে দেখা যাবে। যেখানে তিনি স্বামী রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম