অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় টি-টোয়েন্টি টিমের অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষায় রয়েছেন শ্রেয়স আইয়ার।  সূর্যকুমার যাদবের পরিবর্তে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে তাঁকে। আগামীকাল শুক্রবার (২৬ জুন) আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে খেলতে নামার ঠিক আগেই ইনস্টাগ্রামে একটি ছোট্ট পরিবর্তন করে ক্রিকেট প্রেমীদের মনে তৈরি করেছেন বড়সড় কৌতূহল। তাঁর ইনস্টা বায়োতে যোগ হয়েছে রহস্যময় একটি লাইন । সেটা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।

শ্রেয়স প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেবেন। উদ্বোধনী ম্যাচের আগে শ্রেয়াস তাঁর প্রোফাইলে লিখেছেন ‘Second DOB: 25.12.2025’। তাঁর এই বায়ো পরিবর্তনের পরেই ভক্তরা নেপথ্যের কারণ অনুমান করতে ব্যস্ত হয়ে পড়েছেন। ভারতের নতুন অধিনায়কের আসল জন্মদিন ৬ ডিসেম্বর ১৯৯৪ হলেও, হঠাৎ করে ‘সেকেন্ড ডেট অব বার্থ’ হিসেবে ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখটি কেন লিখলেন তার ব্যাখ্যা দেননি তিনি। ভক্তদের একাংশের দাবি, ২৫ ডিসেম্বর ২০২৫ শ্রেয়সের জীবনের এক বিশেষ দিন। দীর্ঘদিনের গুরুতর চোট কাটিয়ে ওই দিনই তিনি ফের হাতে ব্যাট তুলে নিয়েছিলেন। তাঁদের মতে, ক্রিকেটে প্রত্যাবর্তনের সেই মুহূর্তটিকেই হয়তো নিজের ‘দ্বিতীয় জন্মদিন’ হিসেবে দেখছেন শ্রেয়স। একজন অনুরাগী সমাজমাধ্যমে লিখেছেন, ‘২৫.১২.২০২৫ ছিল সেই দিন, যেদিন শ্রেয়াস আইয়ার জীবন-মরণ সংকট থেকে সেরে উঠে আবার ব্যাট হাতে তুলে নিয়েছিলেন। এটা শুধু ক্রিকেটে ফেরা ছিল না, বরং তাঁর জন্য এক নতুন অধ্যায়ের সূচনা ছিল। সম্ভবত একারণেই ২৫ তারিখটি তাঁর হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে এবং তিনি তাঁর বায়োতে ​​এই তারিখটি উল্লেখ করেছেন। শ্রেয়াস আইয়ার আরও বেশি আধ্যাত্মিক হয়ে উঠেছেন, নিজের বিশ্বাসের মধ্যে শক্তি খুঁজে পেয়েছেন। তাঁর এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বাস, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রম প্রায়শই একে অপরের পরিপূরক।’

উল্লেখ্য, বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল সকলের পছন্দের দল হিসেবেই মাঠে নামছে। শ্রেয়সকে নিয়ে যেমন মাতামাতি হচ্ছেই। তবে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী, যিনি মাত্র ১৫ বছর বয়সে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড ৮-০। শেষবার দুই দল খেলেছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক