কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

Share:

নিজস্ব প্রতিনিধি: জমে উঠেছে আইপিএলের প্লেঅফে টিকে থাকার লড়াই। বুধবারের (১৩ মে) ম্যাচ ছিল কলকাতা ও বেঙ্গালুরুর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে কলকাতাকে হারিয়ে আইপিএলে প্রথম দল হিসেবে প্লেঅফে নিজেদের জায়গা প্রায় পাকা করে ফেলল রজত পাতিদারের দল।  প্রথমে ব্যাট করে রাহানেরা বিরাটদের ১৯৩ রানের টার্গেট দেয়।  অনায়াসে সেই তাড়া করে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয়  বেঙ্গালুরু। এদিন ফের একবার বুড়োহারে ভেলকি দেখিয়েছেন বিরাট কোহলি। তাঁর  ব্যাট থেকে এসেছে শতরান। অন্যদিকে দলকে জেতাতে লড়াই চালিয়ে গিয়েছেন কলকাতার কার্তিক ত্যাগী। তিনি একাই নিয়েছেন তিনটি উইকেট। এই জয়ের ফলে আরসিবি গুজরাত টাইটান্সকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে উঠে এসেছে। আরসিবি এবং গুজরাট উভয় দলের বর্তমান পয়েন্ট ১৬।  

রান তাড়া করতে নেমে আরসিবি প্রথম ধাক্কা খায় যখন জ্যাকব বেথেল ১৫ রান করে কার্তিক ত্যাগীর বলে আউট হন। তারপর কোহলি ও দেবদত্ত পাড়িক্কল চাপ না নিয়েই চালিয়ে খেলতে থাকেন। বেঙ্গালুরু দ্বিতীয় উইকেট পরে ১৪ তম ওভারে। পাড়িক্কলকেও ফেরান কার্তিক ত্যাগী। ২৭ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। এদিনের খেলায় বড়  অবদান রাখতে পারেননি অধিনায়ক রজত পাতিদার ( ৮ বলে ১১ রান)। সুনীল নারিনের বলে কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। দাপিয়ে খেলেছেন বিরাট কোহলি। ৬০ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেছেন তিনি। 

রায়পুরের শহিদ বীর নারায়ণ সিংহ স্টেডিয়ামে এদিন বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হতে পারেনি। খেলাও শুরু হতে পারেনি। বৃষ্টি থামার পর টস হয়। টস জিতে প্রথমে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে মারমুখী মেজাজে ব্যাট করতে শুরু করেন ফিন অ্যালেন। তবে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের বলে জিতেশ শর্মার তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে করে যান ৮ বলে ১৮। কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানেও বেশিক্ষণ ক্রিজে কাটাতে পারেননি। পঞ্চম ওভারে জশ হেজলউডের বলে তাঁর হাতে ক্যাচ দিয়ে আউট হন। করেন ১৩ বলে ১৯ রান। পাওয়ার প্লে শেষে কলকাতার রান দাঁড়ায় দুই উইকেট হারিয়ে ৫৬।

এর পর অঙ্গকৃস রঘুবংশী ও ২৫ কোটির ক্যামেরন গ্রিন প্রাথমিক ধাক্কা সামলে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। দুজনে ঠান্ডা মাথায় খেলে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৩তম ওভারে বল করতে এসে ৬৮ রানের পার্টনারশিপ ভাঙেন রাসিক সালাম। রান তোলার গতি বাড়াতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে যান গ্রিন। আউটের আগে করেন ২৪ বলে ৩২ রান। গ্রিন আউট হওয়ার পরে নিজের ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন রঘুবংশী। অর্ধশতরান করতে নেন ৩২ বলে। চলতি আইপিএলে এ নিয়ে চতুর্থ অর্ধশতরান করলেন তরুণ ব্যাটার।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে রানের গতি বাড়াতে হাত খুলে খেলতে থাকেন রঘুবংশী ও রিঙ্কু সিংহ। বেঙ্গালুরুর বোলারদের শাসন করে মাত্র ২৯ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। শেষ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন রিঙ্কু। শেষ বলে রান আউট হয়ে ফেরেন রঘুবংশী। তিনি করেন ৪৬ বলে ৭১ রান। রিঙ্কু সিংহ ৪৯ রানে অপরাজিত থাকেন।

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?