মাওবাদী অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি মাওবাদী। তিনি মেধাবী। জেলে বসেই নিজের মেধা দেখিয়েছিলেন। কিন্তু এতকিছুর পরও তাঁর জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। সাজাপ্রাপ্ত এই বন্দির নাম অর্ণব দাম। মাওবাদী হিসাবে বড় নাশকতার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আর তাই তাঁর জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, শিলদা ক্যাম্পে পুলিশের উপর হামলা এবং তথ্য প্রমাণ যা মিলেছে তাতে তাঁকে জামিন দেওয়া বা সাজার মেয়াদ স্থগিত রাখার নির্দেশ দেওয়া যায় না।

এদিকে ২০১০ সালে ১৫ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের শিলদা ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলা হয়েছিল। এই হামলার জেরে ২৪ জন ইএফআর জওয়ান শহিদ হন। ভয়াবহ এই নাশকতার ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয় অর্ণব দামকে। তারপর এই নিয়ে মামলা হলে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সাজা খাটছেন অর্ণব দাম। এখন তিনি বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দি হয়ে রয়েছেন। সেখান থেকেই নিজের জামিনের আবেদন করেন। এমনকী সওয়ালও করেছিলেন। এমনকী জেলে বন্দি থেকেই ইতিহাসে পিএইচডি করছেন। আর নিজের মেধার প্রমাণ দিয়েছেন।

অন্যদিকে জেলে থেকেই মূলস্রোতে ফিরে আসার কথা জানিয়েছেন অর্ণব দাম। কিন্তু অতীত তাঁর বর্তমান দাবিকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারছে না। তাই তিনি জামিনের আবেদন করলেও কলকাতা হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে। জামিনের আবেদন খারিজ করলেও আশার আলো জিইয়ে রেখেছে কলকাতা হাইকোর্ট। জামিনের আবেদন খারিজ করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অর্ণব একজন পিএইচডি স্কলার এবং এখন বন সংরক্ষণ নিয়ে রিসার্চ করছে। তাই তাঁর পড়াশোনার যাবতীয় ব্যবস্থা করতে হবে জেল কর্তৃপক্ষকে।

মাওবাদী নেতা অর্ণব দামের কাছে এটাই আশার আলো। জেল থেকে বারবার মেধা দেখাতে পারলে তাঁর নাম ছড়িয়ে পড়বে। এখন অবশ্য অর্ণবের সঙ্গে মাওবাদীদের কোনও যোগ নেই বলে জানা যাচ্ছে। তবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে জামিন মঞ্জুর হল না বলেই অনেকের ধারণা। ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি সিপিআই মাওবাদীর একটি গেরিলা স্কোয়াড হামলা চালিয়েছিল শিলদা স্বাস্থ্যকেন্দ্র লাগোয়া ইএফআর ক্যাম্পে। এই ঘটনা রাজ্য–রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিল। আর এই হামলার জেরে ২৪ জন ইএফআর জওয়ান শহিদ হয়েছিলেন। এখান থেকেই ইনসাস এবং অ্যাসল্ট কালাশনিকভ (একে) সিরিজের একাধিক আধুনিক রাইফেল, কার্বাইন–সহ প্রচুর অস্ত্রও তখন লুট হয়েছিল। যার সঙ্গে নাম জড়িয়ে ছিল অর্ণব দামের।

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর