উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল। এবার মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন হুগলির শ্রীরামপুরের মেঘা মজুমদার৷ মেধাতালিকায় পঞ্চম স্থান পেয়েছেন শ্রীরামপুর রমেশ চন্দ্র গার্লস হাইস্কুলের ছাত্রী৷ তাঁর প্রাপ্ত নম্বর ৪৯২৷ ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষায় পাশ করে সিভিল সার্ভেন্ট হতে চান।

মেঘা জানায়, ‘এতটা ভালো ফল হবে আশা করিনি। স্কুলের শিক্ষক থেকে বাবা-মা সকলেই আমার সাফল্যে ভীষণ খুশি। টিভিতে সাংবাদিক বৈঠক দেখছিলাম তখনই আমার নাম ও স্কুলের নামটা জানতে পারি। সব বিষয়েই পড়তে ভালো লাগে। কিন্তু তার মধ্যে ইংরেজি ছিল আমার প্রিয় সাবজেক্ট। পড়াশোনার কোনও নির্দিষ্ট সময় ছিল না। যখনই সময় পেতাম তখনই পড়তাম। আগামীতে ইউপিএসসিতে পরীক্ষা দেওয়ার ইচ্ছা রয়েছে। পড়াশোনা ছাড়াও আঁকতে ভালো লাগে। মেয়েদের মধ্যে প্রথম হয়ে ভাল লাগছে।’

আরও পড়ুন- পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

মেঘার মা জানান, ‘মেয়ে এত ভালো রেজাল্ট করবে এটা প্রত্যাশিত ছিল না। তবে ও আশা করেছিল ভালো ফল করবে। মেয়ের স্বপ্নই আমাদের স্বপ্ন, ও ভবিষ্যতে যা করতে চায় তাতে আমাদের সম্মতি রয়েছে। মেঘার বাবার কথা, পড়ার জন্য মেয়েকে কখনও বলতে হয়নি। তবে পড়াশোনার জন্য যথেষ্ঠ সাহায্য করেছেন স্কুলশিক্ষক থেকে গৃহশিক্ষকরাও।’

২০২৬-এর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯১.২৩ শতাংশ। তার মধ্যে ছাত্রীদের পাশের হার ৯২.৪৭ শতাংশ৷ আর ছাত্রদের পাশের হার ৮৯.৭১ শতাংশ৷ পাশের হারে সব জেলাকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর। সেখানে ৯৪.১৯% শিক্ষার্থীই পাস করেছে। পাশের দিক থেকে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া। তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। 

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….