অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

'রামায়ণ' মুক্তি পাওয়ার আগেই রাম জন্মভূমি অযোধ্যায় জমি কিনলেন 'রাম' রণবীর কাপুর। আগামী নভেম্বরে দীপাবলিতে মুক্তি পাবে নীতেশ তিওয়ারির 'রামায়ণ'।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘রামায়ণ’ মুক্তি পাওয়ার আগেই রাম জন্মভূমি অযোধ্যায় জমি কিনলেন ‘রাম’ রণবীর কাপুর। আগামী নভেম্বরে দীপাবলিতে মুক্তি পাবে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর এবং সাই পল্লবী। ছবির দ্বিতীয় ভাগ মুক্তি পাবে ২০২৭ সালে। জানা গিয়েছে, অভিনেতা তাঁর বহু প্রতীক্ষিত ছবি মুক্তি পাওয়ার আগেই অযোধ্যায় ‘দ্য হাউস অফ অভিনন্দন লোধা’ (HoABL)-এর প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্প ‘দ্য সরযূ’-তে ৩.৩১ কোটি টাকা লেনদেনের মাধ্যমে ২,১৩৪ বর্গফুটের জমি কিনেছেন। যদিও তিনি প্রথম নয়, অযোধ্যায় রাম মন্দির হওয়ার প্রাক্কালে জমি কিনেছিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। প্রায় তিনটি জমি কিনেছেন তিনি রাম জন্মভূমিতে। আজ বৃহস্পতিবার (১৪ মে) রিয়েল এস্টেট ডেভেলপার সংস্থার তরফে ওই খবর জানানো হয়েছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, রণবীরের জমির অবস্থান রামমন্দির থেকে খানিকটা দূরে। আর এটি সরযূ নদীর তীরে অবস্থিত ৭৫ একরের ‘দ্য সরযূ বাই হোএবিএল’ প্রকল্পের অংশ। রামায়ণের মুক্তির আগেই অভিনেতার অযোধ্যায় জমি কেনার বিষয়টি ভক্তদের অবাক করেছে। ‘রামায়ণ’-এ ভগবান রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর। যে কারণে অভিনেতা আমিষ-সুরাপান সম্পূর্ণভাবে বন্ধ করেছেন। ইতিমধ্যেই রামায়ণের ট্রেলার মুক্তি পেয়েছে। যেখান রামের ভূমিকায় রণবীরকে দেখে মুগ্ধ ভক্তরা। ছবিটির বাজেট প্রায় ৪,০০০ কোটি টাকা। ছবিটিতে রাবণের ভূমিকায় যশ, সীতার ভূমিকায় সাই পল্লবী, ভগবান হনুমানের ভূমিকায় সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে অভিনয় করছেন।

আরও পড়ুনঃ ৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

অযোধ্যায় জমি কেনা নিয়ে রণবীর বলেছেন, ‘আমি বিশ্বাস করি, অযোধ্যা আমাকে বেছে নিয়েছে ভগবান রামের ভূমিকায় অভিনয়ের জন্যে। আমি সেই ডাকে সাড়া দিয়েছি। অযোধ্যা আমাদের ইতিহাসে গভীরভাবে গেঁথে রয়েছে। দ্য সরযূ-এর এই ভূমিটি আমার পরিবারের ঐতিহ্যের অংশ হয়ে ওঠার পথ সুগম করেছে।’ এদিকে ‘দ্য হাউস অফ অভিনন্দন লোধা’-র দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাসে অমিতাভ বচ্চনও তাঁদের HoABL প্রকল্পের অংশ হয়েছেন। তিনি ৩৫ কোটি টাকায় ২.৬৭ একর জমি কিনেছেন। আর এটিই অযোধ্যায় বচ্চনের তৃতীয় বিনিয়োগ। তিনি ২০২৪ সালে ১৪ কোটি এবং ২০২৫ সালে ৪০ কোটি দিয়ে অযোধ্যায় জমি কিনেছেন।

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা