আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি মামলায় নাটকীয় মোড়। আজ বৃহস্পতিবার (১৪ মে) মামলা থেকে সরে দাঁড়ালেন দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্তা শর্মা। এই মামলা থেকে বিচারপতি শর্মাকে সরে দাঁড়ানোর জন্য আবেদন জানিয়েছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তবে মামলা থেকে সরে দাঁড়ালেও আম আদমি পার্টির সুপ্রিমো-সহ পাঁচ জনের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা শুরুর নির্দেশ দিয়েছেন তিনি।

দিল্লির আবগারি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বেকসুর খালাস ঘোষণা করেছিল নিম্ন আদালত। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিচারপতি স্বর্ণকান্তা শর্মার এজলাসে মামলা শুরু হয়। কিন্তু সুবিচার মিলবে না এমন আশঙ্কা করে বিচারপতি স্বর্ণকান্তা শর্মাকে সরে দাঁড়ানোর জন্য আদালতে আবেদন করেছিলেন কেজরিওয়াল, মণীশ শিসোদিয়া-সহ অন্যেরা। তাঁদের দাবি ছিল, বিচারপতির সন্তানেরা সরকারি প্যানেলভুক্ত আইনজীবী। ফলে এই মামলায় বিচারপতির স্বার্থের সংঘাত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তবে গত ২০ এপ্রিল সেই আর্জি খারিজ করে দিয়েছিলেন বিচারপতি শর্মা। রায়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি এই মামলা থেকে সরে দাঁড়াবেন না।

বিচারপতি বলেন, ‘কোনও রাজনৈতিক নেতাকে ভিত্তিহীন ভাবে কোনও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ক্ষতি করতে দেওয়া যায় না। এক জন বিচারপতির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বিচারব্যবস্থার উপর আক্রমণেরই শামিল।’ বিচারপতির ওই রায়ের পরেই কেজরিওয়ালরা জানিয়ে দেন, তাঁরা বিচারপ্রক্রিয়ায় অংশ নেবেন না। গত কয়েকটি শুনানিতে বিচারপতি স্বর্ণকান্তা শর্মার এজলাসে হাজির ছিলেন না কেজরিওয়ালরা। এদিন মামলার শুনানিতে আচমকাই নিজেকে সরিয়ে নেওয়ার কথা গোষণা করেন বিচারপতি শর্মা। তিনি জানান, ‘এখন থেকে এই মামলা অন্য কোনও বিচারপতি শুনবেন।’

 

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর