পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি: আগেই প্লেঅফ থেকে ছিটকে গিয়েছে মুম্বই। এটা রোহিত শর্মাদের কাছে নিয়ম রক্ষার খেলা হলেও পঞ্জাবের জন্য ছিল গুরুত্বপূর্ণ। প্রথমে ব্যাট করে ২০০ রান তোলে শ্রেয়স আইয়ারের পঞ্জাব। তিলক ভার্মা এবং উইল জ্যাকসের ইনিংসের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্স ছয় উইকেটে পাঞ্জাবকে পরাজিত করে। টুর্নামেন্টে এটি ছিল পঞ্জাবের টানা পঞ্চম পরাজয়।  এই ম্যাচে হারের পর পঞ্জাবের  জন্য  আরও কঠিন হল প্লেঅফে পৌঁছানোর রাস্তা। 

এদিন হার্দিকের অনুপস্থিতে মুম্বইক নেতৃত্ব দেন জাসপ্রীত বুমরাহ।  মুম্বই পাওয়ারপ্লেতে  ৫৯ রান তুলে শুরুটা ভাল করলেও তারপরেই রান তোলার গতি থেমে যায়। যদিও সেই চাপ সামলে নেন তিলক ভর্মা।  ওপেন করতে নেমে খুব বেশি রান করতে পারেননি মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। চাহলের বলে বোল্ড আউট হন তিনি। ২৬ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। মাত্র ২ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হয় রায়ান রিকেলটনের। ২৩ বলে ৪৮ রান করার পর আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে আউট হন রায়ান রিকেলটন। তিন নম্বরে নামা নমন ধীর (৯) মার্কো জ্যানসেনের বলে আউট হন। ৩৩ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন তিলক ভার্মা। উইল জ্যাকসও  ১০ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। 

বৃহস্পতিবার (১৪ মে) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান মুম্বইয়ের অধিনায়ক জশপ্রীত বুমরাহ। দ্বিতীয় ওভারেই প্রভসিমরান সিংহের সহজ ক্যাচ ফেলে দেন নমন ধীর। জীবন ফিরে পেয়ে আর ভুল করেননি পঞ্জাবের ওপেনার। প্রিয়াংশ আর্যের সঙ্গে জুটি বেঁধে ৫.২ ওভারেই দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। পরের বলেই দীপক চহারের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন প্রিয়াংশ (১৭ বলে ২২)। এর পর দ্বিতীয় উইকেটে কুপার কনোলিকে সঙ্গে নিয়ে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন প্রভসিমরান। ২৯ বলেই নিজের ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন পঞ্জাবের তরুণ ওপেনার।

১২তম ওভারে বল করতে এসে পঞ্জাবকে জোড়া ধাক্কা দেন ভারতীয় দলে উপেক্ষিত শার্দূল ঠাকুর। দ্বিতীয় বলে প্রভসিমরানকে (৫৭) ফিরিয়ে দেন। চার নম্বরে নেমে প্রথম বলেই বাউন্ডারি হাঁকানো পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার দ্বিতীয় বলে ফিরে যান। পরের ওভারে কনোলিকে (২১) ফিরিয়ে পঞ্জাবকে জোর ধাক্কা দেন রাজ বাওয়া। পরের ওভারে সূর্যাংশু শেড়গেকে (৮) ফিরিয়ে দেন শার্দূল। পরের ওভারে শশাঙ্ক সিংহকে (২) সাজঘরের পথ দেখান করবিন বস্ক। আট নম্বরে নামা মার্কো জানসেনকে (২) ক্লিন বোল্ড করে পঞ্জাব শিবিরে থরহরিকম্প ধরিয়ে দেন শার্দূল। ২৯ রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় পঞ্জাব।

সাত নম্বরে নেমে আজমাতুল্লাহ ওমরজাই খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান। হাত খুলে খেলে দ্রুত রান তোলার চেষ্টা করেন। ১৮তম ওভারে দীপক চহারের বলে উইল জ্যাকসের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরার আগে ১৭ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। এর পর উইকেট রক্ষক বিষ্ণু বিনোদ ও জেভিয়ার বার্টলেট মারমুখী মেজাজে খেলে শেষ দুই ওভারে ৩৪ রান তুলে দলকে ২০০ রানে পৌঁছে দেন। বিনোদ ৮ বলে ১৫ এবং বার্টলেট ৭ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। মুম্বইয়ের হয়ে শার্দূল ঠাকুর চার ওভারে ৩৯ রান খরচ করে চার উইকেট নিয়েছেন।

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর