পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডি দফতরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বারবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও সেই তলব বারবার এড়িয়ে গিয়েছিলেন মধ্যমগ্রামের বিধায়ক। তবে, আজ, শুক্রবার (১৫ মে) সকাল ১০ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি।

সিজিওতে ঢোকার আগে রথীন ঘোষ বলেন, তাঁকে কেন ডেকে পাঠানো হয়েছে, জানেন না। ভিতরে গেলে জানতে পারবেন। এর আগে একাধিকবার রথীন ঘোষকে তলব করেছিল ইডি। নানা অজুহাতে তিনি হাজিরা এড়িয়েছেন। যদিও শুক্রবার সকাল সকাল তিনি পৌঁছে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে। প্রসঙ্গত, এই পুর নিয়োগ দুর্নীতি মামলাতেই ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। আপাতত তিনি রয়েছেন ইডি হেফাজতে। উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে ইডির নজরে ছিলেন সুজিত বসু ও রথীন ঘোষ।

আরও পড়ুন-‘‌চার দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম’‌, পদ হারিয়ে মমতাকে ঠুকলেন কাকলি

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলার জট খুলতেই রথীন ঘোষকে তলব করা হয়েছে। মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান থাকাকালীন নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় বেনিয়ম হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সেই সময় সেখানে কীভাবে নিয়োগ হয়েছে, কারা টাকা নিয়েছিল, সেই টাকা কোথায় গিয়েছে, কত বড় চক্র কাজ করছিল সবটাই জানতে চাইছেন গোয়েন্দারা। সেই সময়ের নথি ও বয়ান খতিয়ে দেখে কিছু অসঙ্গতি মিলেছে বলে ইডি সূত্রে দাবি। তাই সেই সকল বিষয়ে জানতেই তলব করা হয়েছে রথীন ঘোষকে। ইতিমধ্যে ইডি দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। 

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা