মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: প্লেঅফের লড়াইয়ে টিকে থাকতে হলে চেন্নাইকে এই ম্যাচ জিততেই হতো। কিন্তু শুক্রবার (১৫) প্রথমে ব্যাট করতে নেমে লখনউয়ের বিরুদ্ধে রুতুরাজ গায়কোয়াড়রা বড় রান করতে পারেনি। চেন্নাইয়ের দেওয়া ১৮৮ রান তাড়া করতে নেমে শুরু থেকেই দাপিয়ে খেলতে থাকেন লখনউয়ের দুই ওপেনার মিচেল মার্শ ও জশ ইংলিশ। মার্শের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে জয়ের কাছে পৌঁছে যায় ঋষভ পন্থের দল। তবে ১৭ তম ওভারে নিকোলাস পুরানের পর পর চারটি বিধ্বংসী ছক্কার  সাহায্যে ম্যাচে জিতে নেয় লখনউ। অন্যদিকে হারের কারণে আরও কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা।

এদিন ওপেন করতে নেমে মিচেল মার্শ ও জশ ইংলিশ ১৩৫ রানের জুটি গড়েন। মার্শ মাত্র ২১ বলে অর্ধশতরান করেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন জশ ইংলিশ। তবে দাপিয়ে খেললেও ১২ তম ওভারে পরপর দুটি উইকেট হারায় লখনউ। মুকেশ চৌধুরীর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন দুই ওপেনার। মাত্র ১০ রানের জন্য শতরান হাতছাড়া হয় মার্শের (৩৮ বলে ৯০রান)। ৩২ বলে ৩৬ রান করে ফেরেন ইংলিশ। মাত্র ৭ রান করে আউট হন আব্দুল সামাদ। ১৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন নিকোলাস ।  জানিয়ে রাখা ভাল, চলতি মরশুমে খারাপ খেলার কারণে লখনউ সুপার জায়ান্টস প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে। লখনউ ১১টি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে এবং তাদের পয়েন্ট ছয়। অন্যদিকে, চেন্নাই সুপার কিংস ১১টি ম্যাচের মধ্যে ছয়টিতে জিতেছে এবং তাদের পয়েন্ট ১২। এখন প্লেঅফে  জায়গা করতে হলে পরের দুটি ম্যাচ জিততেই হবে। তবে রানরেটের নিরিখে চাপ থাকবে।

লখনউয়ের একানা স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে চেন্নাইকে ব্যাট করতে পাঠান লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। ব্যাট করতে নেমে শুরু থেকে হাত খুলে খেলার চেষ্টা করেন চেন্নাইয়ের দুই ওপেনার। তবে চতুর্থ ওভারেই ধাক্কা খেতে হয়। আকাশ সিংহের বলে নিকোলাস পুরানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (৯ বলে ১৩)। যার উপরে বিশেষ ভরসা ছিল সেই সঞ্জু স্যামসনও হতাশ করেছেন। ষষ্ঠ ওভারে আকাশ সিংহের বলে মুকুল চৌধুরীর হাতে ধরা পড়ে বিদায় নেন। ২০ বলে ২০ রান করেন সঞ্জু। পাওয়ার প্লে শেষে চেন্নাইয়ের রান দাঁড়ায় ২ উইকেটে ৩৭।

অষ্টম ওভারে ফের চেন্নাইকে ধাক্কা দেন আকাশ সিংহ। তিনি ফেরান উর্বিল পটেলকে (৮)। পর পর উইকেট হারানোয় চেন্নাইয়ের রানের গতি খানিকটা শ্লথ হয়ে পড়ে। এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে লখনউয়ের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন কার্তিক শর্মা ও ডেওয়াল্ড ব্রেভিস। দুজনে মাথা ঠান্ডা করে খেলে ১২.৪ ওভারে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। লখনউয়ের বোলারদের শাসন করে ৩৫ বলেই ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন কার্তিক। ১৫তম ওভারে বল করতে এসে ব্রেভিসকে (২৬ বলে ২৫) ফিরিয়ে ৭০ রানের জুটি ভাঙেন মোহাম্মদ শামি। পরের ওভারে সাজঘরের পথ ধরেন কার্তিক শর্মা (৭১)। তাঁকে ফেরান শাহবাজ আমেদ। এরপর ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে হাত খুলে খেলে দ্রুত রান তোলার চেষ্টা চালান শিবম দুবে ও প্রশান্ত বীর। চার ওভারে ৪৫ রান যোগ করে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করান। শিবম ১৬ বলে ৩২ এবং প্রশান্ত ১০ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। লখনউয়ের হয়ে আকাশ সিংহ চার ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন।

কালবৈশাখীর ঝড়ে বিপর্যস্ত বনগাঁ – শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

বিধানসভার ফল প্রকাশের ১০ দিন পর প্রকাশ্যে এলেন জাহাঙ্গির

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

শুক্রের রাতে কালবৈশাখীর দাপট কলকাতা সহ দুই চব্বিশ পরগনায়, সঙ্গে একনাগাড়ে বৃষ্টি

‘কুম্ভ’ হয়ে লড়লেন কার্তিক, লখনউকে ১৮৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার