জয়ের আনন্দের মাঝেই ধাক্কা! IPL-এ কড়া শাস্তির মুখে ঋষভ পন্থ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় সত্ত্বেও লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ পড়লেন বিপাকে। আইপিএল ২০২৬-এর ৫৯তম ম্যাচে সাত উইকেটে জয় তুলে নিয়েও শেষ পর্যন্ত ম্যাচ-পরবর্তী বিতর্কে জড়িয়ে পড়ল লখনউ শিবির। IPL-এর নিয়ম ভঙ্গের অভিযোগে ভারতীয় ক্রিকেট বোর্ডের কড়া শাস্তির মুখে পন্থ। বোর্ডের পক্ষ থেকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে।

লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে-অফের দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করে লখনউ সুপার জায়ান্টস। তবে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ায় আইপিএল আচরণবিধি ২.২২ ধারা অনুযায়ী শাস্তির মুখে পড়ে দল। আইপিএল গভর্নিং কাউন্সিলের তরফে জানানো হয়েছে, এটি এই মরসুমে লখনউয়ের প্রথম স্লো ওভার রেট সংক্রান্ত অপরাধ।  আইপিএল নিয়ম অনুযায়ী, প্রথমবার এই ধরনের অপরাধের ক্ষেত্রে অধিনায়ককে আর্থিক জরিমানা করা হয়। এর আগে এই মৌসুমে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল সহ আরও কয়েকজন অধিনায়কও একই কারণে শাস্তির মুখে পড়েছেন। ফলে ধীর ওভার রেট ইস্যুতে আইপিএল কর্তৃপক্ষের কঠোর অবস্থান আরও একবার স্পষ্ট হলো।

আরও পড়ুনঃ দুবাই স্টাইলে ইফা চিকেন বানাতে চান? জেনে নিন রান্নার সহজ পদ্ধতি

এদিন ম্যাচের পারফরম্যান্সে অবশ্য লখনউ সুপার জায়ান্টস দারুণ ছন্দে ছিল। চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে তারা নিজেদের প্রমাণ করলেও সিএসকে-র প্লে-অফের আশা কার্যত বড় ধাক্কা খেয়েছে। তবে ম্যাচের পর সবচেয়ে বেশি আলোচনায় আসে পান্তের একটি মন্তব্য, যেখানে তিনি নিজের ব্যাটিং পজিশন নিয়ে খোলামেলা কথা বলেন। পন্থ জানান, তিনি ব্যাটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন, কিন্তু টিম ম্যানেজমেন্ট এমন খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছিল যারা এই মৌসুমে কম সুযোগ পেয়েছেন। পন্থের এই মন্তব্য ঘিরে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে লখনউ সুপার জায়ান্টসের টিম স্ট্র্যাটেজি নিয়ে।

লাগবে না তেল-মশলা, কীভাবে বাড়িতে বানাবেন রাজ কচুরি?

মুক্তির পর আলোচনায় ‘আখরি সাওয়াল’, সঞ্জয় দত্ত–নামাশি চক্রবর্তীর পারফরম্যান্সে উঠছে প্রশ্ন

মুখ্যমন্ত্রীর উপরে আত্মঘাতী হামলার হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার যুবক

মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন পাক পেসার, কেমন আছেন?

টানা আন্দোলনে দিশম আদিবাসী গাঁওতা, ধর্না মঞ্চে পৌঁছে সমাধানের আশ্বাস মন্ত্রী ক্ষুদিরামের

IPL-এর মাঝেই বড় অঙ্কের পুরস্কার পেলেন ঈশান কিশন,কে দিল এই সম্মান?

হোটেলের মধ্যে রমরমিয়ে চলা মধুচক্রের পর্দা ফাঁস, আটক ৫

আইপিএলের মাঝেই কি দ্বিতীয়বার ছাদনাতলায় হার্দিক? জোর জল্পনা নেটদুনিয়ায়

‘বিজেপির জয়ের নেপথ্য কারিগর মিঠুন দা’, বাড়ি গিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

মুক্তির দিনেই সস্তায় ‘চাঁদ মেরা দিল’-এর টিকিট, যুব দর্শকদের টানতে বড় সিদ্ধান্ত ধর্মা প্রোডাকশনের

এবার পশ্চিম বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, জেলা সফর শুরু শুভেন্দুর

স্বামীকে কেটে টুকরো টুকরো করে দেহাংশ ফ্রিজে রাখলেন স্ত্রী, দুর্গন্ধ বেরোতেই…