মুখ্যমন্ত্রীর উপরে আত্মঘাতী হামলার হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে হামলার পরিকল্পনা করে হুমকি-মেল পাঠানোর অভিযোগে গ্রেফতার ১ যুবক। হুমকি মেলের সূত্র ধরে গার্ডেনরিচ এলাকা থেকে হাসনাইন ইকবাল (২৭) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন, গত বৃহস্পতিবার ভবানীপুর থানায় এক মহিলার নাম করে হুমকি মেলটি এসেছিল। সেখানে বলা হয়েছিল, আলকায়দার সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রীর উপরে বোমা হামলা করা হবে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে এবং ঘটনার গুরুত্ব বিবেচনা করে সময় নষ্ট না করে যৌথভাবে তদন্তে নামে কলকাতা পুলিশের সাইবার সেল এবং এসটিএফ। আইপি অ্যাড্রেস এবং টেকনিক্যাল তথ্য খতিয়ে দেখে গার্ডেনরিচ এলাকা থেকে পুলিশ হাসনাইন ইকবাল নামের যুবককে গ্রেফতার করেছে। জেরায় ধৃত যুবক জানিয়েছে, যে মহিলার নাম ব্যবহার করে মেল করা হয়, সে তার পূর্ব পরিচিত। ওই মহিলার ওপর ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্যই তাঁর নাম ব্যবহার করেছিল। যাতে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে।

তিনি আরও বলেছেন, যে মোবাইল থেকে মেল পাঠানো হয়েছিল, সেটি ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃত যুবকের তথ্যপ্রযুক্তি বিষয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে। অভিযুক্ত নিজেও আইপি অ্যাড্রেস তৈরি করতে সক্ষম। তদন্তে আরও জানা গিয়েছে, এর আগেও ওই যুবক ভারতের নির্বাচন কমিশন সহ একাধিক সরকারি সংস্থাকে এই ধরনের ভুয়ো ও হুমকি ইমেল পাঠিয়েছিল। ধৃত যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতা-এর ৩৫৩ (২), ২১৭ (বি) এবং ৬১ (২) ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার পেছনে অন্য কোনও বড় চক্রান্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী, তোলা আদায় বন্ধে কড়া পদক্ষেপ রাজ্যের

প্রাক্তন স্ত্রীর পরিবারের বিরুদ্ধে ‘কালো জাদু’র অভিযোগ করলেন জয়ম রবি

মন্দিরে প্রবেশ নিয়ে বিরোধ, মহিলাকে জুতোর মালা পরিয়ে অর্ধ-নগ্ন করে ঘোরাল দুষ্কৃতিরা

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে বিশেষ ডিভিশন বেঞ্চ, শুরু আরজি কর মামলা

নিজেকেই বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মনে করেন লিটন দাস

পুরুলিয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগে কালিয়াচকে গ্রেফতার তৃণমূল নেতা

বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি সেনা প্রধানের

‘বিজেপির জয়ের নেপথ্য কারিগর মিঠুন দা’, বাড়ি গিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে স্বাগত জানাতে হাজির ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়ক, নামল জনতার ঢল

হাসনাবাদে হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙা শুরু, আনা হয়েছে বুলডোজার

লাগবে না তেল-মশলা, কীভাবে বাড়িতে বানাবেন রাজ কচুরি?