ভাড়া মেটাতে না পেরে স্ত্রী-কন্যাকে ধর্ষণের জন্য বাড়িওয়ালার হাতে তুলে দিলেন পাষণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: হাড়হিম কাণ্ড গুজরাতের মোরবিতে। বাড়ি ভাড়া মেটাতে না পেরে নিজের স্ত্রী ও নাবালিকা কন্যাকে বাড়িওয়ালার লালসার শিকার হতে বাধ্য করে বলে অভিযোগ উঠেছে। আর্থিক সংকটের সুযোগ নিয়ে অভিযুক্ত বাবা ও বাড়ির মালিক মিলে এই পৈশাচিক চুক্তি করেছিল। ওই মা ও মেয়ের ওপর লাগাতার যৌন নির্যাতন চালানো হত বলে অভিযোগ। এই খবর জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ মূল অভিযুক্ত বাবা ও বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে এবং পকসো আইনসহ একাধিক কঠোর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারটির আসল বাড়ি গুজরাতের সুরেন্দ্রনগরে। রোজগারের সন্ধানে প্রায় ছয় মাস আগে তারা মোরবিতে একটি ভাড়া বাড়িতে ওঠেন। মাসিক ২ হাজার টাকা ভাড়া দিতে হত সেখানে। কিন্তু আর্থিক সংকটের কারণে টানা চার মাস ভাড়া বকেয়া পড়ে যায়। অভিযোগ বকেয়া ভাড়ার বিনিময়ে বাড়িওয়ালার সঙ্গে এক পৈশাচিক চুক্তিতে রাজি হন ভাড়াটে। সেই চুক্তি অনুযায়ী, বাড়িওয়ালাকে তার স্ত্রী ও নাবালিকা মেয়ের উপর যৌন নির্যাতনের সুযোগ দেওয়া হয়।

আরও পড়ুন: নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আরও এক ‘মাথা’ গ্রেফতার, জালে বোটানির অধ্যাপিকা

ঘটনাটি প্রকাশ্যে আসতেই নির্যাতিত মহিলার মা থানায় অভিযোগ দায়ের করেন। মোরবি থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর পকসো আইন সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করে। ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জে এম লাল জানান, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে নাবালিকা মেয়েটির বাবা ও বাড়িওয়ালা পরিকল্পিতভাবেই এই অপরাধে জড়িত ছিলেন। পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। পাশাপাশি এই ঘটনায় আরও এক ব্যক্তির জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাকে খুঁজতে তল্লাশি চালানো হচ্ছ।

আন্দামানে প্রবেশ করল বর্ষা, বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

‘তৃতীয় সন্তান নিলে মিলবে ৩০ হাজার..’, জনসংখ্যা বাড়াতে ঘোষণা চন্দ্রবাবুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, চট্টগ্রাম-মাতারবাড়ি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছেন তারেক রহমান

রাজ্যে বেআইনি মাদ্রাসা বন্ধের নির্দেশ, অমান্য করলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে সরকার

ফলহারিণী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে বিধানসভার অধ্যক্ষ , পুজো দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে

আহমেদাবাদে বসছে আইসিসির বৈঠক, যোগ দেবেন পিসিবি সভাপতি নকভি?

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর নয়া নিয়ম

‘‌ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে’‌, পুনর্নির্বাচনের প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আরও এক ‘মাথা’ গ্রেফতার, জালে বোটানির অধ্যাপিকা

নিন্দার ঝড় উঠতেই ‘আরশোলা’ মন্তব্য নিয়ে সাফাই প্রধান বিচারপতির

ঠান্ডা পানীয়তে বিষ মিশিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগ

কাউন্সিলরকে দেখে উঠল চোর চোর স্লোগান, চন্দননগর পুরসভায় তুলকালাম কাণ্ড

‘SIR-এ নাম বাদ গেলেও বন্ধ নয় রেশন-সরকারি সুবিধা’, আশ্বাস খাদ্যমন্ত্রীর