নিন্দার ঝড় উঠতেই ‘আরশোলা’ মন্তব্য নিয়ে সাফাই প্রধান বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভরা এজলাসে বসে  দেশের কর্মহীন যুবকদের ‘আরশোলা’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছিল দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বিরুদ্ধে। তাঁর ওই মন্তব্য নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছিল। সমাজমাধ্যমে ট্রেন্ডিং হয়েছিল ‘হ্যাশট্যাগ ম্যাঁয় ভি ককরোচ’। নিন্দা আর সমালোচনার মুখে শনিবার (১৬ মে) সাফাই দিয়েছেন প্রধান বিচারপতি। ১৮০ ডিগ্রি ঘুরে তিনি জানিয়েছেন, ‘কর্মহীন বেকারদের সম্পর্কে ওই মন্তব্য করেননি। সংবাদমাধ্যমের একাংশ তাঁর মৌখিক পর্যবেক্ষণকে বিকৃত করে সংবাদ প্রকাশ করেছে।’ যদিও প্রধান বিচারপতির ওই সাফাই তরুণ প্রজন্মের ক্ষোভ প্রশমন করতে পারেননি।

আদালত সংক্রান্ত খবরের ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চের’ প্রতিবেদন অনুযায়ী, গতকাল শুক্রবার (১৫ মে) শীর্ষ আদালতে সিনিয়র অ্যাডভোকেটের মর্যাদা সংক্রান্ত এক মামলার শুনানিতে বিস্ফোরক মন্তব্য করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। আবেদনকারীর উদ্দেশে বলেন, ‘সমাজে ইতিমধ্যেই এমন পরজীবী রয়েছে যারা ব্যবস্থার ওপর আক্রমণ করে, আর আপনি তাদের সাথে হাত মেলাতে চাইছেন?’ এখানেই থামেননি তিনি। বিরক্তি ভরা কণ্ঠে বলেন, ‘আরশোলার মতো কিছু তরুণ আছে, যারা কোনও চাকরি পায় না বা পেশায় তাদের কোনও জায়গা নেই। তাদের মধ্যে কেউ গণমাধ্যমকর্মী হয়, কেউ সোশ্যাল মিডিয়ার কর্মী, কেউ আরটিআই কর্মী এবং অন্যান্য কর্মী হয়ে ওঠে আর তারা সবাইকে আক্রমণ করতে শুরু করে।’

প্রধান বিচারপতির ওই মন্তব্য প্রকাশ হতেই সমাজমাধ্যমে নিন্দার ঝড় বয়ে যায়। ‘হ্যাশট্যাগ ম্যাঁয় ভি ককরোচ’ ট্রেন্ডিং হয়। অনেকেই প্রধান বিচারপতির সমালোচনা করে লেখেন, ‘কর্মহীনদের আক্রমণ না করে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তার পরে জ্ঞান দিন।’ অনেকে লেখেন, ‘আপনার হাতে দেশের বিচারব্যবস্থা সুরক্ষিত নয়।’ কেউ কেউ প্রধান বিচারপতিকে জার্মানির স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করে লেখেন, ‘হিটলারও ইহুদি নিধন যজ্ঞের আজ্ঞে ইহুদিদের ‘আরশোলা’ আখ্যা দিয়েছিল।’

দেশজুড়ে সমালোচনা ও নিন্দার ঝড় উঠতেই শনিবার (১৬ মে) এক বিবৃতিতে সাফাই গেয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তাতে তিনি লিখেছেন, ‘গতকাল একটি মামলার শুনানির সময় আমার দেওয়া মৌখিক মন্তব্যকে গণমাধ্যমের একাংশ যেভাবে বিকৃত করেছে, তা পড়ে আমি ব্যথিত। আমি বিশেষভাবে তাদেরই সমালোচনা করেছিলাম, যারা জাল ও ভুয়ো ডিগ্রির সাহায্যে আইনি পেশায় প্রবেশ করেছে। এই ধরনের ব্যক্তিরা গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মহৎ পেশায় গোপনে প্রবেশ করেছে এবং তাই তারা পরজীবীর মতো।’  দেশের তরুণ প্রজন্মকে নিয়ে তিনি যে গর্ববোধ করেন, তাও জানিয়েছেন প্রধান বিচারপতি।

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’