নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আরও এক ‘মাথা’ গ্রেফতার, জালে বোটানির অধ্যাপিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার (নিট-ইউজি ২০২৬) প্রশ্নপত্র ফাঁসের আরও এক মাথাকে গ্রেফতার করল সিবিআই। শনিবার (১৬ মে) রাজধানী দিল্লি থেকে মণীষা গুরুনাথ মান্ধারে নামে পুণের এক বোটানির অধ্যাপিকাকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। ধৃত মণীষা গুরুনাথ মান্ধারে নিট পরীক্ষার আয়োজক সংস্থা ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ (এনটিএ)-র নিয়োগ করা বিশেষজ্ঞ ছিলেন। ফলে প্রশ্নপত্র দেখার সুযোগ ছিল তাঁর।

গত ৩ মে দেশজুড়ে নিট-ইউজি পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রায় ২৩ লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু পরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসতেই গোটা দেশে তীব্র বিতর্ক শুরু হয়। বিশেষ করে রাজস্থানে তদন্তে উঠে আসে, কিছু পরীক্ষার্থীর হাতে আগেভাগেই সম্ভাব্য প্রশ্নপত্র পৌঁছে গিয়েছিল। তার পরেই বাতিল হয় পরীক্ষা। প্রশ্নফাঁসের বিষয়ে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন, ফাঁস হওয়া সম্ভাব্য প্রশ্নপত্রে মোট ৪১০ টি প্রশ্ন ছিল। এর মধ্যে অন্তত ১২০ টি রসায়নের প্রশ্ন আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। শুধু প্রশ্নই নয়, উত্তর বিকল্পগুলিও একই ছিল। এর পরই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।  গত ১০ মে পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করা হয়। শুক্রবার (১৫ মে) সকালেই ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়, বাতিল হওয়া পরীক্ষা আগামী ২১ জুন নেওয়া হবে।

গতকাল শুক্রবারই (১৫ মে) নিট প্রশ্নপত্র ফাঁসের মূলহোতা পিভি কুলকার্নিকে পাকড়াও করেছিল  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ধৃত পিভি কুলকার্নি মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা। তিনি লাতুর দয়ানন্দ কলেজের রসায়ন শাস্ত্রের লেকচারার হিসাবে কর্মরত ছিলেন। তবে কিছুদিন আগেই অবসর নিয়েছেন। নিট পরীক্ষার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) সঙ্গেও জড়িত ছিলেন। শুধু তাই নিট-ইউজি পরীক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় প্রশ্নপত্র হাতানোর সুযোগ কাজে লাগিয়েছিলেন। বৃহস্পতিবার পর্যন্ত জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুণে এবং অহল্যানগর থেকে সাত জন অভিযুক্তকে গ্রেফতার করেছিল। এর মধ্যে পাঁচ জনকে জেরার জন্য সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অন্য দু’জন ধৃত অভিযুক্তকে পুণের আদালত থেকে ট্রানজিট রিমান্ডের অনুমতি নিয়ে দিল্লির আদালতে স্থানান্তরিত করা হচ্ছে।

 

 

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার