‘SIR-এ নাম বাদ গেলেও বন্ধ নয় রেশন-সরকারি সুবিধা’, আশ্বাস খাদ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR প্রক্রিয়ায় বাদ গিয়েছে বহু নাম। কিন্তু তারপরেও বন্ধ হবে না রেশন ও সরকারি সুযোগ সুবিধা। শনিবার এমনই আশ্বাস দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেছেন, সিএএ-তে আবেদন করলেই সুযোগ সুবিধা পাওয়া যাবে। কেউ যেন উদ্বিগ্ন না হন। মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। কেউ যেন আশঙ্কা না করেন, সেই কথাও বলেছেন। 

শনিবার হুঁশিয়ারি দিয়ে খাদ্যমন্ত্রী আরও বলেছেন, খাদ্য দফতরের মধ্যে তৈরি হওয়া ঘুঘুর বাসা ভাঙবে সরকার। খাদ্য দফতরকে দুর্নীতিমুক্ত করা হবে। যাঁরা বেআইনিভাবে ভারতে এসে রেশন কার্ড বানিয়েছে, তাঁদের আগে চিহ্নিত করা হবে। এই কার্ড তৈরির জন্য যে বেআইনি চক্র তৈরি হয়েছে, তা খুঁজে ভেঙে ফেলা হবে। ১০ নম্বর ফর্ম জমা দিয়ে বহু মানুষ রেশন কার্ডকে পরিচয়পত্র হিসেবে কাজে লাগাচ্ছে। সেটা এখন থেকে আর করা যাবে না। অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি বনগাঁবাসীর জন্যও এদিন নানা প্রতিশ্রুতি দিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, ‘বনগাঁকে সোনার বনগাঁ হিসেবে গড়ে তোলা হবে। এলাকার যেসকল নেতাকর্মী দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁরা কেউ ছাড় পাবেন না। সকলের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। এখানেই শেষ নয়, দুর্নীতিগ্রস্থ ব্যবসায়ীদেরও সাবধান করেছেন তিনি। তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে এদিন মন্ত্রীর সবথেকে বড় ঘোষণা,এসআইআর-এ নাম বাদ গেলেও রেশন বা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন না কেউ। শুধু সিএএ-র মাধ্যমে তাঁকে নাগরিকত্বের আবেদন করতে হবে। 

আন্দামানে প্রবেশ করল বর্ষা, বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

‘তৃতীয় সন্তান নিলে মিলবে ৩০ হাজার..’, জনসংখ্যা বাড়াতে ঘোষণা চন্দ্রবাবুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, চট্টগ্রাম-মাতারবাড়ি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছেন তারেক রহমান

রাজ্যে বেআইনি মাদ্রাসা বন্ধের নির্দেশ, অমান্য করলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে সরকার

ফলহারিণী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে বিধানসভার অধ্যক্ষ , পুজো দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে

আহমেদাবাদে বসছে আইসিসির বৈঠক, যোগ দেবেন পিসিবি সভাপতি নকভি?

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর নয়া নিয়ম

‘‌ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে’‌, পুনর্নির্বাচনের প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আরও এক ‘মাথা’ গ্রেফতার, জালে বোটানির অধ্যাপিকা

নিন্দার ঝড় উঠতেই ‘আরশোলা’ মন্তব্য নিয়ে সাফাই প্রধান বিচারপতির

ঠান্ডা পানীয়তে বিষ মিশিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগ

কাউন্সিলরকে দেখে উঠল চোর চোর স্লোগান, চন্দননগর পুরসভায় তুলকালাম কাণ্ড

‘SIR-এ নাম বাদ গেলেও বন্ধ নয় রেশন-সরকারি সুবিধা’, আশ্বাস খাদ্যমন্ত্রীর