আহমেদাবাদে বসছে আইসিসির বৈঠক, যোগ দেবেন পিসিবি সভাপতি নকভি?

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসছে আইপিএলের ফাইনালের আসর। আর আইপিএলের শিরোপা দখলের লড়াইয়ের আগের দিন আহমেদাবাদে বসছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির বৈঠক। বড় প্রশ্ন হল-ওই বৈঠকে কি যোগ দেবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নকভি?

আইসিসির ত্রৈমাসিক বৈঠক গত মার্চ-এপ্রিলে কাতারে বসার কথা ছিল। কিন্তু ইরান-আমেরিকা যুদ্ধের ফলে ওই বৈঠক স্থগিত রাখা হয়। পরে ওই বৈঠক ভারতে সরিয়ে আনা হয়েছে। প্রথমে ঠিক হয়েছিল, ২১ মে ভার্চুয়ালি বৈঠক হবে। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নেবেন। পরে ঠিক হয়, আগামী ৩০ ও ৩১ মে আহমেদাবাদে ওই বৈঠক বসবে। আইপিএলের ফাইনালের দিনও আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির প্রতিনিধিদের আহমেদাবাদে থাকার কথা। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নকভি ওই বৈঠকে থাকবেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, আইপিএলের ফাইনাল দেখতে নকভিকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও বিসিসিআইয়ের কর্তারা এ বিষয়ে মুখ খোলেননি। তবে অপারেশন সিঁদুর অভিযানের পর যেভাবে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে, তাতে নকভিকে আহমেদাবাদ সফরের জন্য নওয়াজ শরিফ সরকার অনুমতি দেবে কিনা, তা বিলিয়ন ডলারের প্রশ্ন। গত বছর এশিয়া কাপেও দুই দেশের তিক্ত সম্পর্কের প্রভাব পড়েছিল। পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘার সঙ্গে করমর্দন এড়িয়ে গিয়েছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এমনকি ত‍ৎকালীন এশিয়া ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভির হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিতে অস্বীকার করেছিলেন সূর্য যাদবরা। যার ফলে ট্রফি নিয়ে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন নকভি।

আন্দামানে প্রবেশ করল বর্ষা, বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

‘তৃতীয় সন্তান নিলে মিলবে ৩০ হাজার..’, জনসংখ্যা বাড়াতে ঘোষণা চন্দ্রবাবুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, চট্টগ্রাম-মাতারবাড়ি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছেন তারেক রহমান

রাজ্যে বেআইনি মাদ্রাসা বন্ধের নির্দেশ, অমান্য করলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে সরকার

ফলহারিণী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে বিধানসভার অধ্যক্ষ , পুজো দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর নয়া নিয়ম

ঠান্ডা পানীয়তে বিষ মিশিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগ

‘‌ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে’‌, পুনর্নির্বাচনের প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আরও এক ‘মাথা’ গ্রেফতার, জালে বোটানির অধ্যাপিকা

নিন্দার ঝড় উঠতেই ‘আরশোলা’ মন্তব্য নিয়ে সাফাই প্রধান বিচারপতির

আহমেদাবাদে বসছে আইসিসির বৈঠক, যোগ দেবেন পিসিবি সভাপতি নকভি?

কাউন্সিলরকে দেখে উঠল চোর চোর স্লোগান, চন্দননগর পুরসভায় তুলকালাম কাণ্ড

‘SIR-এ নাম বাদ গেলেও বন্ধ নয় রেশন-সরকারি সুবিধা’, আশ্বাস খাদ্যমন্ত্রীর